মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

মানিকগঞ্জ মাতোয়ারা লালনের গানে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮
  • ৬২৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
লালন স্মৃতি উৎসব মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে । গতকাল রোববার জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের পাদদেশে অনুষ্ঠানের আয়োজন করে মানিকগঞ্জ অচিন পাখি লালন সংগঠন। সাঈজীর মর্মবাণী মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই গত সাত বছর ধরে এই উৎসবের আয়োজন করছে সংগঠনটি।
সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলমান এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কুষ্টিয়ার নিজাম বাউল, রাজশাহীর দুলাল বাউল, মানিকগঞ্জ অচিন পাখী লালন সংগঠনের পরিচালক নাজিম মাস্টার, বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী সাবরিনা মমতাজ মমো, সোহানা বাউল ও আলিফ বাউল। তারা গানে গানে দর্শকদের মধ্যে ছড়িয়ে দেন লালনের বাণী।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন। উদ্বোধনী পর্বের আলোচনা সভায় লালন সাঁইজির জীবন ও কর্মের ওপর আলোচনা করেন শাহ আব্দুর রহিম ওয়ায়েছি দরবার শরীফের প্রতিনিধি শাহ এস এম বাহরায়েন হক ওয়ায়েছি, সপ্তসুর সঙ্গীত একাডেমির পরিচালক বাসুদেব সাহা ও মানিকগঞ্জ অচিন পাখী লালন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট দীলিপ রাজবংশী।
এতে বিপুলসংখ্যক লালন ভক্ত উপস্থিত হয়ে আলোচনা সভা ও লালনগীতি উপভোগ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com