সোমবার, ০৪ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ইতিহাসে প্রথমবারের মতো ব্যালন ডি’অর বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৪১৩ বার পড়া হয়েছে

আবারও লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতেই উঠবে, নাকি নতুন কেউ জিতবেন এবারের ব্যালন ডি’অর? এসব আলোচনা ঘুরছিল ইউরোপিয়ান ফুটবলে। বলা হচ্ছিল বায়ার্ন মিউনিখের রবার্ট লেভাডফস্কি বা রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা ব্যালন ডি’অরের লড়াইয়ে এবার মেসি-রোনালদের বড় বাঁধা হবেন। এসবের মধ্যে ব্যালন ডি’অর স্থগিতের খবর জানা গেল।

এবার ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে না। বিষয়টি নিশ্চিত করেছে ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকী। ১৯৫৬ সাল থেকে শুরু হওয়ার পর এই প্রথম কোনো কারণে বাতিল হলো পুরস্কারটি।

করোনাভাইরাসের কারণে বিপদে পুরো পৃথিবী। ফুটবল বন্ধ ছিল দীর্ঘদিন। করোনাকালে নতুন করে ফুটবল শুরু হলেও বেশ কিছু নিয়মের পরিবর্তন আনা হয়েছে। কতোগুলো লিগ স্থগিত আগেভাগেই শেষ করা হয়েছে। সব কিছু বিবেচনা করে এবারের ব্যালন ডি’অর স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

 

উল্লেখ্য, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে এবারের ব্যালন ডি’আরের দাবিদার মনে করা হচ্ছিল লেভানডফস্কি ও করিম বেনজেমাকেও। বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে ইতোমধ্যেই চলতি মৌসুমে গোলের হাফ সেঞ্চুরি পেরিয়েছেন লেভা।

 

এদিকে লা লিগায় পুরো মৌসুম জুড়েই দুর্দান্ত ফুটবল খেলেছেন বেনজেমা। রিয়াল মাদ্রিদ লা লিগা শিরোপাও জিতেছে। বলা হচ্ছিল, রিয়াল মাদ্রিদ এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলে বেনজেমার ব্যালন ডি’অর জেতা ঠেকাতে পারবে না কেউই।

 

ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাসের হয়ে ইতোমধ্যেই সিরি ‘আ’ জিতেছেন। বার্সেলোনা লা লিগা শিরোপা না জিতলেও লিওনেল মেসির গোল করেছেন দুহাত ভরে। বার্সা চ্যাম্পিয়ন্স লিগ জিতলে মেসি ব্যালন ডি’অরের বড় দাবিদারই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com