সোমবার, ০৪ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জনতার মুখোমুখি মাশরাফী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৩৮০ বার পড়া হয়েছে

‘ভিন্নমত ভিন্নপথ, সবাই মিলে একহাত’ এ শ্লোগানকে সামনে রেখে রবিবার বেলা ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনতার মুখোমুখি হন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। সমাজ উন্নয়ন থেকে দুর্নীতি সব রকম প্রশ্ন ওঠে আসে এখানে। একে একে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাশরাফী।

নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, লোহাগড়া পৌর মেয়র আশরাফুল আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উত্তম ঘোষ, জেলা আওয়ামী লীগের বিগত কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদ হাফিজ খান মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিকসহ অর্ধ শতাধিক ব্যক্তি এমপির কাছে বিভিন্ন প্রশ্ন করেন।

প্রায় তিন ঘণ্টা ধরে চলে অনুষ্ঠানের কার্যক্রম। অনুষ্ঠানটির আয়োজনে সহযোগিতা করে নড়াইল জেলা ছাত্রলীগ। বিভিন্ন প্রশ্নের জবাবে মাশরাফী বলেন, বেশিরভাগ শিক্ষিত মানুষই দুর্নীতির সঙ্গে জড়িত। আপনারা যারা সমাজের তৃণমূল পর্যায়ে নিরলসভাবে কাজ করে চলেছেন দেশ প্রেমিক আপনারাই। আপনাদেরকে স্যালুট জানাই। জাতির জনকের সোনার বাংলা গড়ে তোলার দায়িত্ব আপনার আমার সবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সোনার বাংলা গড়ে তুলতে নিরলস কাজ করে চলেছেন। আসুন আমরা দুহাত বাড়িয়ে তার উন্নয়নের জোয়ারকে এগিয়ে নিয়ে যাই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com