সোমবার, ০৪ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৩৫২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে বিএনপির ত্রাণ বিতরণকালে জেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদসহ অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় অনুষ্ঠানের আসনে বসা নিয়ে সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা গ্রুপের সাথে যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের গ্রুপের কথা কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুই গ্রুপের আহতরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।

 

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com