সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

২১ আগস্ট যেভাবে সামাল দিয়েছিলেন নেত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৩৩১ বার পড়া হয়েছে

২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার পর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কোন রাজনৈতিক কর্মসূচি দেওয়া হয়নি। সুধা সদনে ফেরার পর কর্মসূচি দেওয়ার চাপের মুখে নেত্রী বলেছিলেন ‘এখন রাজনীতি করার সময় নয়। ‘এখন একমাত্র রাজনীতি আহতদের সুচিকিৎসা এবং নিহতদের দাফনের ব্যবস্থা করা।

 

নেত্রীর নির্দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত-নিহতদের সারি দেখলাম। চোখের সামনে আদা চাচাসহ কয়েকজনকে শহীদ হতে দেখলাম। ওটিতে অপারেশনরত আইভি রহমানের হাঁটু পর্যন্ত বিচ্ছিন্ন পা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। ডাক্তারদের পরামর্শে নেত্রীর সঙ্গে কথা বলে CMCH -এ পাঠানোর ব্যবস্থা করেছি। সঙ্গে থাকা বন্ধুবর নাজমুল হাসান পাপনের কিংকর্তব্যবিমূঢ় মুখচ্ছবি আজও মনে পড়ে। গভীর রাত পর্যন্ত হাসপাতালে থেকে ভোরে মর্গে যাই ডেড বডির ব্যবস্থা করতে। ময়নাতদন্তের পর লাশ হস্তান্তরে সরকারের অনীহার কারণে রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে লাশ পেতে।

নেত্রী ঘণ্টায় ঘণ্টায় খোঁজ নিচ্ছিলেন। পুলিশের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে রাতে স্বজনদের হাতে ২২টি লাশ হস্তান্তরে সক্ষম হই। লাশ প্রেরণের ব্যপারে আমার আত্মীয় FAHMI GROUP -এর এমডি এ আই চৌধুরী স্বপন ভাইয়ের সহযোগীতা ভুলবার নয়। পরদিন থেকে দীর্ঘ সময় হাসপাতালগুলোতেই কাটাতে হয় সেবা সুশ্রসা, চিকিৎসার দেখভাল, বিদেশ প্রেরণ সহ নানাবিধ কাজে। মমতাজ ভাই, প্রয়াত বজলু ভাই, ড. আওলাদ, জাহাঙ্গীর, মান্নানসহ বড় একটি দল নেত্রীর নির্দেশে সার্বক্ষণিক আহতদের সেবায় নিয়োজিত ছিল। সেদিন সরকারের টলটলায়মান অবস্থায় কর্মসূচি না দিয়ে দেশরত্ন প্রমাণ করেছেন মানবসেবাই সবচেয়ে বড় রাজনীতি।

 

লেখক : সেই সময়ে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com