মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন “পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে” পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক সম্পর্কে প্রভাব পড়বে না তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে জয়ের পথে বিজেপি ত্যাগের কি কোনো মূল্য নেই? লাইভে কাঁদলেন নওগাঁর ছাত্রদল নেতা, মুহূর্তে ভাইরাল টাঙ্গাইলে ওভারটেক করতে গিয়ে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ঝরল ২ জনের প্রাণ ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে

করোনায় মারা গেলেন দৌলতপুর থানার ওসি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৩১৪ বার পড়া হয়েছে

করোনাভাইরাস আক্রান্ত হয়ে কুষ্টিয়া দৌলতপুর থানার (ওসি) এস এম আরিফুর রহমান (৪২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বুধবার রাত ১০টা ১৫ মিনিটে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান।

 

বৃহস্পতিবার সকাল ৯টায় কুষ্টিয়া পুলিশ লাইনে প্রথম জানাজা শেষে তার নিজ গ্রামের বাড়ি খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামে শেষ জানাজা ও দাফন সম্পন্ন হবে বলেও নিশ্চিত করেন এই পুলিশ কর্মকর্তা।

কুষ্টিয়া সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম জানান, কিছুদিন ধরে ওসি আরিফুর রহমান জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। গত ১৪ আগস্ট কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় কভিড-১৯ ফলাফল পজিটিভ হয়। এ সময় তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ১৫ আগস্ট তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মারা যান।

 

আরিফুর রহমান কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি হিসেবে যোগদান করেন ২০১৯ সালের ৩১ আগস্ট। এর আগে তিনি সৈয়দপুর রেলওয়ে থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। কলেজ শিক্ষকতা ছেড়ে দিয়ে তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। উপ-পরিদর্শক হিসেবে প্রশিক্ষণ শেষে তিনি কর্মজীবনের শুরু থেকেই কুষ্টিয়ার বিভিন্ন থানায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর‌্যন্ত ৭২ জন সদস্য মারা গেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com