মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন “পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে” পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক সম্পর্কে প্রভাব পড়বে না তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে জয়ের পথে বিজেপি ত্যাগের কি কোনো মূল্য নেই? লাইভে কাঁদলেন নওগাঁর ছাত্রদল নেতা, মুহূর্তে ভাইরাল টাঙ্গাইলে ওভারটেক করতে গিয়ে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ঝরল ২ জনের প্রাণ ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪৭, নতুন শনাক্ত ২২১১

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ২৮৮ বার পড়া হয়েছে

দেশে মহামারী করোনায় সংক্রমিত হয়ে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৭৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ২১১ জন অচেনা এই ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জনের।

শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গত একদিনে মৃত ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা জানানোর পাশাপাশি বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও তিন হাজার ৩৭৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৬ হাজার ৮৩৬ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৩ হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১৩ হাজার ৭৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৪ হাজার ১২৬-এ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com