মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন “পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে” পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক সম্পর্কে প্রভাব পড়বে না তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে জয়ের পথে বিজেপি ত্যাগের কি কোনো মূল্য নেই? লাইভে কাঁদলেন নওগাঁর ছাত্রদল নেতা, মুহূর্তে ভাইরাল টাঙ্গাইলে ওভারটেক করতে গিয়ে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ঝরল ২ জনের প্রাণ ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে

দেশে করোনায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৩১০ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাসের প্রকোপ খানিকটা কমতির দিকে। সবশেষ চব্বিশ ঘণ্টায় কমেছে প্রাণহানির সংখ্যাও। এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে, যা দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

কভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে শনিবার পাঠানো সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এদিন সকাল আটটা পর্যন্ত দেশে আক্রান্তদের মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে। গত ১৬ আগস্টের পর সবচেয়ে কম মৃত্যু দেখল দেশ। ওই দিনও ৩২ জনের মৃত্যু হয়েছিল। বাকি দিনগুলোর মধ্যে নয় দিন মৃত্যুর সংখ্যা ছিল ৪০ বা এর বেশি; এর মধ্যে ২৬ আগস্ট মৃত্যু হয়েছে ৫৪ জনের।

 

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডটি হয়েছিল ৩০ জুন, ৬৪ জন। আর সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ২ জুলাই, ৪ হাজার ১৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চব্বিশ ঘণ্টায় ১১ হাজার ৬৮৯টি নমুনা পরীক্ষা করে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ১৩১ জনের শরীরে। দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শনিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ১৩১ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৫ জন। এর মধ্যে নতুন করে ২ হাজার ২৭ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৮৬৩ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com