সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বাইডেনকে সমর্থন আমেরিকার ৮১ নোবেল বিজয়ীর

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৪৮ বার পড়া হয়েছে

আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের প্রতি দেশটির ৮১ জন নোবেল বিজয়ী সমর্থন দিয়েছেন। এসব ব্যক্তি রসায়ন, পদার্থ এবং চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন।

 

আমেরিকার এসব নোবেল বিজয়ী সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী জো বাইডেনকে সমর্থন জানিয়ে একটি খোলা চিঠিতে সই করেছেন। তারা বাইডেনকে বিশেষজ্ঞদের কথা শোনার বিষয়ে আগ্রহী ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন।

নোবেল বিজয়ীরা বলেছেন, ‘বর্তমানে বিজ্ঞানের প্রতি যতোটা বেশি গুরুত্ব দেয়া দরকার আমাদের ইতিহাসে এতটা বেশি প্রয়োজন আর কখনো ছিল না। দীর্ঘদিনের দায়িত্ব পালনকালে জো বাইডেন প্রমাণ করেছেন যে, তিনি বিশেষজ্ঞদের কথা শোনেন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে তার সহযোগিতার হাত প্রসারিত।’

 

এছাড়া, অভিবাসী লোকজন আমেরিকার বুদ্ধিবৃত্তিক জীবনযাত্রায় যে অবদান রেখেছেন তার প্রতি বাইডেনের আলাদা সম্মান রয়েছে বলে এসব নোবেল বিজয়ী উল্লেখ করেছেন। তবে জলবায়ু পরিবর্তন এবং করোনাভাইরাসের মহামারির বিষয়ে তারা সুনির্দিষ্টভাবে কোনো কথা বলেননি। চিঠিতে তারা স্পষ্ট করে বলেছেন, ‘আমেরিকার নাগরিক এবং বিজ্ঞানি হিসেবে আমরা জো বাইডেনের প্রেসিডেন্ট প্রার্থিতার প্রতি সর্বাত্মক সমর্থন দিচ্ছি।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com