সোমবার, ০৪ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বাফুফে নির্বাচনে হঠাৎ চমক: সালাউদ্দিনের প্রতিপক্ষ মানিক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৫ বার পড়া হয়েছে

কয়েকদিন পরেই বাফুফে নির্বাচন। মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম চলছে। তবে সভাপতি পদে নির্বাচন নিয়ে বেশ নিরুত্তাপই ছিলো সবকিছু। এই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাজী সালাউদ্দিন আবারও নির্বাচিত হচ্ছেন-এমন খবরও চাউর হয় বেশ।

তবে মনোনয়নপত্র নেয়ার শেষ দিনে চমক দেখালেন সাবেক ফুটবলার এবং জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক। তবে কোনো প্যানেল নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি সভাপতি পদে মনোনয়নপত্র তুলেছেন সেটি স্পষ্ট নয় এখনো। তবে নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে কোন আলোচনাতেই ছিলেন না তিনি।

হঠাৎই শেষ দিনে বাফুফে ভবনে এসে সভাপতি পদে ১ লাখ টাকা দিয়ে মনোনয়নপত্র কিনেছেন সাবেক এ ফুটবলার এবং কোচ। মানিকের মনোনয়নপত্র কেনার পরই সরগরম হয়ে উঠেছে বাফুফে ভবন।

 

বাফুফে নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ব্যবসায়ী এবং ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিনের। কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে সভাপতি পদে নির্বাচন করা থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। ধারণা করা হচ্ছিল, তরফদার রুহুল আমিন সরে যাওয়ায় বিনা বাধায় নির্বাচিত হওয়ার পথে কাজী সালাউদ্দিন। কিন্তু সে পথে একরকম জল ঢেলে দিলেন মানিক।

তবে নিরুত্তাপ বাফুফে নির্বাচনে নতুন করে উত্তাপ ছড়াবে সালাউদ্দিন-মানিকের প্রতিদ্বন্দ্বিতা। এমনটাই হয়তো স্বাভাবিক।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com