সোমবার, ০৪ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

অবশেষে বার্সেলোনার অনুশীলনে ফিরলেন মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৬ বার পড়া হয়েছে

নতুন মৌসুমে নিজেকে নতুনভাবে ফিরে পেতে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেন লিওনেল মেসি। কিন্তু চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেও ক্লাবটির প্রতি ভালোবাসা একই ছিল তাঁর। নানা নাটকীয়তায় চলে যাওয়ার সিদ্ধান্ত বদলাতে হয় মেসিকে। আরো এক মৌসুম কাতালান শিবিরেই থাকছেন তিনি।

 

এরপর থেকেই জল্পনা চলছিল কবে তিনি অনুশীলনে যোগ দেবেন। সোমবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নয়া কোচ রোনাল্ড কোম্যানের প্রশিক্ষণে প্রথমবার অনুশীলনে হাজির হলেন লিওনেল মেসি।

গতকালই অনুশীলনে হাজির হওয়ার জন্য প্রয়োজনীয় কোভিড পরীক্ষা দিয়েছিলেন মেসি। এরপর এদিন ক্লাবের সান্ধ্যকালীন সেশনে যোগ দিতে জোয়ান গাম্পার ট্রেনিং গ্রাউন্ডে প্রবেশ করতে দেখা যায় আর্জেন্টাইনকে। দীর্ঘ দু’সপ্তাহের টালবাহানার পর এদিন জোয়ান গাম্পার ট্রেনিং গ্রাউন্ডের বাইরে মেসিকে স্বাগত জানানোর জন্য ভিড় জমিয়েছিলেন কিছু অত্যুৎসাহী সমর্থক। ছিল সংবাদমাধ্যমের ভিড়।

 

শুক্রবার গোল ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে ২০২০-২১ মৌসুমে বার্সায় থাকার বিষয়টি নিশ্চিত করেন মেসি। ইচ্ছার বিরুদ্ধে শুধু চুক্তির জন্যই যে থাকতে হচ্ছে, সেই হতাশা ফুটে ওঠে আর্জেন্টাইন ফরোয়ার্ডের মুখে। কিন্তু যত কিছুই হোক, ক্লাবের জন্য সেরাটা দিয়ে লড়বেন মেসি।

 

গোল ডটকমকে মেসি বলেন, ‘বার্সেলোনার হয়ে খেলা চালিয়ে যাব এবং কতটা তীব্রভাবে ক্লাব ছাড়তে চেয়েছি, সেটির কোনো প্রভাব আমার মানসিকতায় পড়বে না। নিজের সেরাটা দেব। আমি সব সময় জিততে চাই। আমি লড়াকু এবং হারতে পছন্দ করি না। সব সময় ক্লাবের, ড্রেসিংরুমে এবং আমার জন্য সবচেয়ে ভালোটা চেয়েছি।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com