সোমবার, ০৪ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ব্রেসলেটের পর এবার জার্সি নিলামে তুলছেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১৪ বার পড়া হয়েছে

ইতোপূর্বে নিজের প্রিয় ব্রেসলেটটি নিলামে তুলেছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রিয় ব্রেসলেট বিক্রির সেই অর্থ দিয়ে নড়াইলে ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল তৈরি ঘোষণা হয়েছে। এবার নিলামে উঠছে মাশরাফির জার্সি। মাশরাফির জার্সির নিলামকৃত অর্থও নড়াইলের স্বাস্থ্যসেবার উন্নয়নে তথা ওই হাসাপাতাল নির্মাণে ব্যয় হবে।

 

 

‘অ্যাকশন ফর অ্যাকশন’ নামক সংস্থাই মাশরাফির জার্সির নিলাম প্রক্রিয়া পরিচালনা করবে। সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক না হলেও আগামী বছর এ নিলাম হওয়ার কথা মাশরাফির হাতে গড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক নিশ্চিত করেছেন।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, মাশরাফির ব্যবহৃত ব্রেসলেট বিক্রির ৪২ লাখ টাকার একটি অংশ ঢাকা, রংপুরসহ করোনায় কাজ করা কয়েকটি প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে। মাশরাফির ঘোষণা মোতাবেক ব্রেসলেট নিলামের টাকার কিছু অংশ করোনায় কাজ করা বিদ্যানন্দ ফাউন্ডেশন, বঙ্গবন্ধু স্কোয়াড ছাড়াও দুস্থ খেলোয়াড় এবং অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হয়েছে। ব্রেসলেট নিলামের বাকি ২৫ লক্ষ টাকা এবং শিগগিরই নিলামে ওঠা জার্সি বিক্রির অর্থ দিয়ে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে।

 

পাশাপাশি এই হাসপাতাল নির্মাণ কাজে আলতাফ হোসেন ও আক্তারুন্নেছা ট্রাস্টও আর্থিক সহায়তা করবে বলে জানা যায়। যেখানে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে স্বল্প খরচে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য সেবা দেয়া হবে। হাসপাতালটি সরকারি অনুমোদনের অপক্ষোয় রয়েছে। অনুমোদন পেলেই এটি নির্মাণের কাজ শুরু হবে।

জানা গেছে, মাশরাফি নিজের যে প্রিয় জার্সি নিলামে তুলতে যাচ্ছেন তা দিয়েই তিনি ২০১৯ বিশ্বকাপে খেলেছেন। করোনাভাইরাসের কারণে নানা উপায়ে দুস্থদের পাশে দাঁড়িয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটারদের গড়া তহবিলে নিজ বেতন থেকে ২ লাখ ২৫ হাজার টাকা দেন মাশরাফি। নড়াইলে ইতোমধ্যে নিজ অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com