সোমবার, ০৪ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

২০২১ সালেই শিরোপা জিতবে আর্জেন্টিনা, বিশ্বাস মেসির

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৮ বার পড়া হয়েছে

সময়ের সেরা ফুটবলার হয়েও জাতীয় দলের হয়ে কোনও শিরোপা জিততে পারেননি আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। আর আর্জেন্টিনাও ২৭ বছর ধরে শিরোপা খরায় ভুগছে। কিন্তু দেশটির এই তারকা ফুটবলার বিশ্বাস করেন, ২০২১ সালের কোপা আমেরিকার শিরোপা দিয়েই খরা ঘুচবে তাদের। ক্লাব ফুটবলে বড় বড় শিরোপা জিতলেও আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সবচেয়ে বড় সাফল্য এখন পর্যন্ত অলিম্পিকের স্বর্ণপদক এবং অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা।

 

তবে জাতীয় দলের হয়ে সবচেয়ে বড় শিরোপা অর্থাৎ বিশ্বকাপ জেতার খুব কাছে একবারই যেতে পেরেছিলেন মেসি। কিন্তু ২০১৪ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে হার মানে তার দল। সেবার আসরের সেরা খেলোয়াড় হয়েও শিরোপা স্পর্শ করা হয়নি তার। এরপর কোপা আমেরিকায় দুবার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারতে হয়েছে। দ্বিতীয়বারের ধাক্কা সামলাতে না পেরে এমনকি জাতীয় দলকে বিদায়ও বলে দিয়েছিলেন তিনি।

২০১৮ বিশ্বকাপ ও এরপরের কোপা দুটোতেই তার দল ধরাশায়ী হয়ে ফিরেছে। কিন্তু আবারও সামনে কোপা আমেরিকা। করোনা মহামারির কারণে ১২ মাস পিছিয়ে যাওয়া কোপার পরের আসর যৌথভাবে আয়োজন করবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। ২০২১ সালের ১১ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্ট। জাতীয় দলের হয়ে ১৩৮ ম্যাচ খেলেও শিরোপাশূন্য থাকা মেসির সামনে আসলো আরও একটি সুযোগ।

 

এদিকে, বার্সেলোনা ছাড়া নিয়ে সম্প্রতি যে ঝামেলা তৈরি হয়েছিল সেসময় তার সাক্ষাৎকার নিয়ে হৈচৈ ফেলে দেয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোলডটকম। তারা বলছে, কথায় কথায় মেসি জানিয়েছেন, আগামী কোপা আমেরিকা নিয়ে বেশ ছক কষে এগোচ্ছেন মেসি। আর্জেন্টাইন তারকা মনে করেন, দেশটির কোচ লিওনেল স্ক্যালোনি এবং তার কোচিং স্টাফ যদি পরিকল্পনা অনুযায়ী এগোতে পারে তাহলে ট্রফি জয় সম্ভব।

 

মেসির বিশ্বাস, আর্জেন্টিনার বর্তমান দলটি বড় কিছু অর্জনে সক্ষম হবে। এর আগের কোপায় তৃতীয় স্থান দখল করা দলটিকে নিয়ে তার আত্মবিশ্বাসের ঘাটতি নেই। সামনেই ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো মাঠে গড়াবে। এরপর আসছে কোপা আমেরিকা।

 

আর্জেন্টাইন অধিনায়কের বিশ্বাস, বর্তমান দলটিকে নিয়েই সাফল্য পাবেন তিনি। আর্জেন্টিনাকে নিয়ে আশাবাদী মেসি। পরবর্তী বড় চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com