মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

করোনায় আক্রান্ত কিশোরগঞ্জের সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু

মো: আল-আমীন
  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের সিনিয়র সাংবাদিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক সাইফুল হক মোল্লা দুলু করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তিনি করোনাকালে সম্মুখযোদ্ধা হিসেবে পেশাগত দায়িত্ব পালন করেছেন নিয়মিত।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নমুনা পরীক্ষার রিপোর্টে তার কোভিড-১৯ পজেটিভ এসেছে। এর আগের দিন বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তিনি নমুনা দিয়েছিলেন। সাইফুল হক মোল্লা দুলু জানান, তিনি কয়েকদিন ধরে সর্দি-জ্বরে ভুগছিলেন। বর্তমানে সর্দি না থাকলেও শরীর ব্যাথা ও হালকা জ্বর রয়েছে বলে তিনি জানিয়েছেন।

 

দৈনিক সমকাল এর কিশোরগঞ্জ অফিস প্রধান সাইফুল হক মোল্লা দুলু কিশোরগঞ্জের সাংবাদিকতার ক্ষেত্রে একটি পরিচিত নাম। একজন দক্ষ সংগঠক হিসেবে তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি সচেতন নাগরিক কমিটি (সনাক) কিশোরগঞ্জের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। দ্রুত সুস্থতা কামনায় তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com