মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

করোনা আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৩১২ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ শনাক্ত হওয়ার ২৪ ঘণ্টার মাথায় হাসপাতালে ভর্তি হতে হলো মার্কিন প্রেসিডেন্টকে। এর আগে হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে— ওয়াশিংটনের সেনা হাসপাতাল ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পকে।

 

 

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, শুক্রবার কোভিড-১৯ আক্রান্ত প্রেসিডেন্টকে তার চিকিৎসকদের পরামর্শেওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হচ্ছে। সেখানেই তার চিকিৎসা চলবে। হোয়াইট হাউজের তরফ থেকে ওই বিবৃতিতে বলা হয়, হাসপাতাল থেকে আগামী কয়েকদিন প্রেসিডেন্ট তার দায়িত্ব পালন করবেন।

হোয়াইট হাউজ বিবৃতিতে জানায়— ইতোমধ্যে প্রেসিডেন্টকে কয়েক ধরনের করোনা প্রতিরোধী ওষুধের ককটেল সেবন করানো হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ক্লান্ত বোধ করছেন তবে তিনি সবল আছেন। হোয়াইট হাউজ আরও জানিয়েছে, শুক্রবার সারাদিন জ্বরে ভুগেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৫৪ মিনিটে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত) ডোনাল্ড ট্রাম্প নিজের টুইটার অ্যাকাউন্ট এক টুইটে তার ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনায় আক্রান্তের খবর জানান।

 

শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে চারটা) হোয়াইট হাউজ থেকে একটি মেরিন হেলিকপ্টার প্রেসিডেন্ট ট্রাম্পকে বহন করে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে পৌঁছায়। এসময় প্রেসিডেন্ট ট্রাম্পকে কারো সাহায্য ছাড়াই হেঁটে হেলিকপ্টারে উঠতে এবং নামতে দেখা গেছে।

 

 

আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক মাস আগে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৭৪ বছর বয়েসি ডোনাল্ড ট্রাম্প।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com