সোমবার, ০৪ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বার্সার বিপক্ষে চিৎকার করে গোল উৎসবে মাতবেন না সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ২৭৪ বার পড়া হয়েছে

অনেক নাটকের পর কাতালান ক্লাব বার্সেলোনা ছেড়ে অ্যাতলেটিকো মাদ্রিদে চলে যান লুইস সুয়ারেজ। তাকে সম্মান জানিয়ে বিদায় জানায়নি বার্সা কর্তৃপক্ষ। আর এ বিষয়ে বার্সার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা ক্ষোভ নিয়ে বলেছেন, ওরা আমাকে লাথি মেরে বের করে দিয়েছে।

এরপরও বার্সার প্রতি আবেগ ও ভালোবাসার কোনও কমতি দেখা যায়নি এই উরুগুয়ান স্ট্রাইকারের মধ্যে। তিনি জানিয়েছেন, বার্সার বিপক্ষে গোল পেলে তা উদযাপন করবেন না। তবে একটি বিশেষ বিষয়ে তার মনযোগ থাকবে।

আগামী ২২ নভেম্বর লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে বার্সার বিপক্ষে মাঠে নামবেন সুয়ারেজ। সেই ম্যাচে প্রিয় বন্ধু মেসির বিপক্ষে কেমন খেলবেন সুয়ারেজ- সে কথা ইতিমধ্যে বলাবলি শুরু হয়েছে।

এ বিষয়ে ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে সুয়ারেজ বলেছেন, আমি যদি বার্সেলোনার বিপক্ষে গোল করি, তাহলে আমি চিৎকার করে গোল উৎসবে মাতব না। উন্মত্ত হয়ে যাব না। তবে নিশ্চিতভাবেই কোথাও না কোথাও ঠিকই ইঙ্গিত করব আমি।

আর এতে ইএসপিএনকে বার্সা কর্তৃপক্ষের ওপর নিজের চাপা ক্ষোভ ও অভিমানের বিষয়টি কিছুটা স্পষ্ট করলেন সুয়ারেজ। তার ভাষ্যে, এভাবে তাকে বিদায় দেয়াটা কাম্য ছিল না।

সুয়ারেজ বলেন, বার্সা কর্মকর্তাদের ব্যবহার এবং কাজের ধারাটা ঠিক ছিল না। তাদের এমন আচরণ আমাকে ও আমার পরিবারকে দুঃখ দিয়েছে। কোম্যান আমাকে ফোন করার আগে ক্লাবের পক্ষ থেকে কেউ কিছুই বলেনি। কোম্যান আমাকে ফোন করে বলে যে, আমি তার পরিকল্পনায় নেই। অথচ এই তথ্য আমি আরও ১০ দিন আগে মিডিয়া থেকে জেনেছি। অন্তত মিডিয়ায় জানার আগে আমাকে এ বিষয়ে জানাতে পারতেন তারা।

সুয়ারেজ আরও বলেন, আমি বার্সেলোনায় ৬ বছর কাটিয়েছি। ওই সময়ে ক্লাবকে সব সময় বলতাম, একজন তরুণ ফরোয়ার্ড প্রয়োজন। কিন্তু তারা কখনও এমন কাউকে আনতে পারেনি যে আমার সঙ্গে প্রতিযোগিতা করতে পারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com