শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ পাকুন্দিয়ায় অজ্ঞাত আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় স্থানীয়রা রাত ২টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড়

ডেমরায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩৫৬ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ডেমরার কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

গুরুতর আহত অবস্থায় আনিসুর রহমান বাবুলকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার ছেলে সাদমান রাহিম (২২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

নিহত আনিসুরের শ্যালক মো. মাহমুদ জানান, আনিসুর রহমান বাবুল দুই ছেলে ও স্ত্রী পরিবার নিয়ে মাতুয়াইল মধ্যপাড়া ৩৯ নম্বর বাসায় থাকেন। এটি তাদের স্থায়ী ঠিকানা। গ্রীন রোডে টাইলসের ব্যবসা রয়েছে তার। তার বড় ছেলে সাদমান রাহিম বোরহানউদ্দিন কলেজের অনার্সের ২য় বর্ষের ছাত্র।

তিনি বলেন, ‘সন্ধ্যার দিকে খবর পাই তারা বাবা-ছেলে দুজনেই ডেমরার কোনাপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। তাদেরকে কোনাপাড়ার ফেমাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে সেখানে গিয়ে তাদেরকে মুমুর্ষ অবস্থায় দেখতে পাই। সেখানকার চিকিৎসকরা রাহিমকে মৃত ঘোষণা করেছেন। তার মৃতদেহ বাসায় নিয়ে যাওয়া হয়েছে। আর আনিসুরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ‘

হাসপাতালে তাদের সঙ্গে আসা জাকারিয়া আহমেদ নামের এক যুবক জানান, বড় ছেলে সাদমান রাহিম ও ছোট ছেলে সাদমান ফাহিমসহ বাবা আনিসুর কোনাপাড়া মোটরসাইকেল সার্ভিস সেন্টারে গিয়েছিলেন। সেখান থেকেই একটি মোটরসাইকেলে রাহিম ও তার বাবা আনিসুর রহমান ফিরছিলেন এবং আরেকটি মোটরসাইকেলে ফাহিম ছিলেন। কোনাপাড়া ধার্মিকপাড়া এলাকায় রাহিম অন্য একটি মোটরসাইকেলকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেল রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে তারা বাবা-ছেলে দুইজনেই গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাদের পাশের ফেমাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আনিসুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

 

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com