সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৪ রানে ৭ উইকেট হারাল হায়দরাবাদ, অবিশ্বাস্য জয় পাঞ্জাবের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ২২৯ বার পড়া হয়েছে

ধারাভাষ্য কক্ষে মাইক হাতে সুনিল গাভাস্কার বলেই দিলেন, ‘আইপিএল অসম্ভব টুর্নামেন্ট, অবিশ্বাস্য!’ একটুও ভুল বলেননি গাভাস্কার, অসম্ভবকে সম্ভব করা কিংবা অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ক্রিকেটপ্রেমীদের চমকে দেয়ার কাজটা এবার দারুণভাবে করে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

যার সবশেষ উদাহরণ কিংস ইলেভেন পাঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার ম্যাচটি। যেখানে মাত্র ১২৬ রানের পুঁজি নিয়েও ১২ রানে জিতে গেছে পাঞ্জাব। জয়ের খুব কাছে পৌঁছেও শেষপর্যন্ত বিব্রতকর এক পরাজয়ই দেখল হায়দরাবাদ। এ জয়ে প্লে-অফের সম্ভাবনাও আর বাড়িয়েছে প্রীতি জিনতার দল।

 

অথচ পাঞ্জাবের করা ১২৬ রানের জবাবে একপর্যায়ে মাত্র ৩ উইকেট হারিয়েই ১০০ রান করে ফেলেছিল হায়দরাবাদ। তাদের জয় যখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র, তখনই মরণ কামড় বসায় পাঞ্জাব। অবিশ্বাস্য বোলিং নৈপুণ্য দেখিয়ে মাত্র ১১৪ রানেই তারা অলআউট করে দিয়েছে হায়দরাবাদকে।

 

অর্থাৎ শেষের ৭ উইকেট মাত্র ১৪ রানে হারিয়েছে হায়দরাবাদ। আরও নির্দিষ্ট করে বললে মাত্র ৪ রান করতেই নিজেদের শেষ ৬ উইকেট হারিয়েছে ডেভিড ওয়ার্নারের দল। মিডল ও লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নজিরবিহীন ব্যর্থতায় এত সহজ ম্যাচটিও জিততে পারেনি হায়দারাবাদ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com