সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৫ নভেম্বর থেকে শুরু টি-টোয়েন্টি টুর্নামেন্ট, খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ২৫৭ বার পড়া হয়েছে

শেষ হয়েছে তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপ। ফাইনালে নাজমুল একাদশকে হারিয়ে শিরোপা জিতেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। এবার আগামী ১৫ নভেম্বর থেকে ৯০ জন দেশি ক্রিকেটার নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। তবে এই টুর্নামেন্টে কোনো বিদেশি ক্রিকেটার থাকবে না। আর এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরবেন আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া সাকিব আল হাসান।

রবিবার বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল শেষে আসন্ন টি-টোয়েন্টি লিগ সম্পর্কে স্পষ্ট ধারনা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, ৯০ জন দেশি ক্রিকেটার নিয়ে আসরটি আয়োজন করা হবে, ‘টুর্নামেন্টটা হবে পাঁচটি দলের। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত, স্থানীয় খেলোয়াড়দের নিয়েই টুর্নামেন্টটা করবো। পাঁচটি দল হলে আরো কিছু খেলোয়াড় সুযোগ পাবে। অন্তত আরো ৩০টা খেলোয়াড় আসবে। এটা চ্যালেঞ্জিং হবে। অনেকে বলছিল তিনটি দলই সামলানো কঠিন, তবুও আমরা চ্যালেঞ্জটা নিতে চাইছি। ১৫ নভেম্বর শুরু হবে আশা করি। শিগগিরই পাঁচ দলের আগ্রহী পৃষ্ঠপোষক খুঁজতে দরপত্র আহ্বান করা হবে।’

 

যদিও শুরুতে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটার আনার কথা বলেছিলেন বোর্ড সভাপতি। তবে গতকাল জানিয়েছেন, বিদেশি ক্রিকেটার ছাড়াই হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। নাজমুল হাসান পাপন বলেন, ‘আগামী ১৫ই নভেম্বর আমরা টি-টোয়েন্টি লীগ শুরু করতে চাইছি। আর এই টুর্নামেন্টে আমরা বিদেশি ক্রিকেটার থাকবে না। কারণ যেসব বিদেশি ক্রিকেটার পাচ্ছি, তাদের সবাই ব্যাটসম্যান। আমাদের তো বোলারও দরকার।’

 

ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে ক্রিকেটে প্রত্যাবর্তন হবে সাকিব আল হাসানের। তার নিষেধাজ্ঞা উঠে যাবে আগামী ২৯শে অক্টোবর। এরপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিবের অনুশীলন করতে কোনো বাধা থাকবে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com