সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ইসলামবিদ্বেষী মন্তব্য: ফ্রান্সের হয়ে আর খেলবেন না পগবা!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ২৬৭ বার পড়া হয়েছে

২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফুটবল বিশ্ব চিনেছে তাকে। বিশ্বকাপের সে আসরে ফ্রান্সকে শিরোপা জেতাতে যার ভূমিকা ছিল অনবদ্য। তিনি তরুণ ফুটবলার পল পগবা। কাতার বিশ্বকাপ ঘিরেও স্বপ্ন বুনছে তাকে নিয়ে। কিন্তু তার আগেই দেখা দিয়েছে সংশয়। হঠাৎ করেই ফ্রান্স জাতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দি সান’ এমনই এক তথ্য প্রকাশ করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা পগবা এখনো কিছু জানাননি।

পগবার অবসরের বিষয়ে ‘দি সান’ আর জানিয়েছে, ফ্রান্স সরকারের ইসলামবিদ্বেষী মন্তব্যের পর এমন সিদ্ধান্ত নিয়েছেন পগবা। এছাড়াও মুসলিম ধর্মের মহামানব হযরত মুহাম্মদকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশও এমন সিদ্ধান্তের পেছনে কাজ করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

 

২০১৩ সালে মাত্র ২০ বছর বয়সে ফরাসি দলে অভিষেক ঘটে পগবার। জাতীয় দলের হয়ে এই তারকা মিডফিল্ডার ৭২ ম্যাচে মাঠে নেমে ১০ গোলও করেছেন। ক্লাব ক্যারিয়ারে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেন পগবা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com