সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

কিশোরগঞ্জ জেলায় ইয়োগা কর্মশালা অনুষ্ঠিত

আল-আমিন সবুজ, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৩২৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলায় প্রথম বারের মত অনুষ্ঠিত হলো ইয়োগা কর্মশালা। শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এই আয়োজনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা।

 

“যোগাসন করুন সুস্থ থাকুন” এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। কর্মশালার সার্বিক দায়িত্বে ছিলেন বাংলাদেশ ইয়োগা এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন। দিনের প্রথম পর্যায়ে জেলা পর্যায়ের বিভিন্ন ইভেন্টের প্রায় ২০০ জন প্রতিযোগী অংশ নেয়। এছাড়া দ্বিতীয় পর্যায়ে খেলোয়াড়দের সাথে যোগ দেন তাদের অভিভাবকরাও। যেখানে শারীরিক সুস্থতার বিষয় নিয়ে আলোচনা করা হয়। ডায়াবেটিকস, পিঠের ব্যাথা, স্বাসকষ্ট ছাড়াও শরীর সুস্থ রাখার বিভিন্ন কলাকৌশল দেখানো হয়।

 

 

দিনের শেষ আয়োজন ছিলো কিশোরগঞ্জ জেলার অনূর্ধ্ব-১৪ দলের বালিকাদের নিয়ে। আসন্ন জেএফএ কাপ এ জাতীয় পর্যায়ে খেলতে যাওয়ার আগে তাদের মানসিক শক্তি বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মোহাম্মদ হারুন। একদিনের কর্মশালা দিয়ে কিশোরগঞ্জ এ ইয়োগার সূচনা হলেও নিয়মিত চর্চার পরিকল্পনার কথা জানান কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com