সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

সাকিবের নতুন রেকর্ড, টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মাইলফলক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৩৫৮ বার পড়া হয়েছে

সাকিব আল হাসান। দীর্ঘ বিরতির পর ব্যাট হাতে মাঠে নেমেছেন। যদিও বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে এখনো নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তবুও নতুন রেকর্ডে নাম উঠেছে তার। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মাইলফলক ছুলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আজ শনিবার (২৮ নভেম্বর) গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে জেমকন খুলনার হয়ে এই রেকর্ডে নাম লেখান তিনি। ম্যাচটিতে এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেন করতে নামেন সাকিব। ৬ রান করে সাজঘরে ফিরেন এনামুল। এরপর ইমরুল কায়েসের সঙ্গে জুটি বেঁধে এগোতে থাকেন।

 

ইনিংসের চতুর্থ ওভারে শরিফুলের বল ফাইনলেগে পাঠিয়ে কাঙ্ক্ষিত মাইলফলকের ছুলেন সাকিব। যদিও এই রেকর্ডের পর বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে পারেননি তিনি। পরের ওভারেই নাহিদুলের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। মাত্র তিন রানে শেষ হয় তার ইনিংস।
এর আগে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েছিলেন তামিম ইকবাল। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বাধিক ৫ হাজার ৮৬৪ রান তামিমের। এরপর আছেন সাকিব, তার রান ৫ হাজার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com