সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

কিশোরগঞ্জে অনূর্ধ্ব-৮ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ২৮৩ বার পড়া হয়েছে
ফুটবল

“দেশের জন্য খেলতে চাইলে মাঠে আসো আটের আগে” এই স্লোগানকে সামনে রেখে প্রথম বারের মত কিশোরগঞ্জ জেলায় শুরু হলো একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-৮)। সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এবং কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আব্দুল কাদির মিয়া।

 

দুই দিনের এই আয়োজনে প্রথম দিনেই ৬ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে আজিমউদ্দিন আলো ফুটবল একাডেমি ২-০ অংকুর ফুটবল একাডেমি, দ্বিতীয় ম্যাচে আলফা সকার ফুটবল একাডেমি ০-১ বনগ্রাম ফুটবল একাডেমি, তৃতীয় ম্যাচে তাড়াইল ফুটবল একাডেমি (৪) ০-০ (৫) হারুয়া স্পোর্টিং ক্লাব জুনিয়র ফুটবল একাডেমির, চতুর্থ ম্যাচের ফলাফল ভূইয়া ফুটবল একাডেমি ০-২ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি সংসদ। একই দিনে বিকেলে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে বনগ্রাম ফুটবল একাডেমিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে আজিমউদ্দিন আলো ফুটবল একাডেমি। দ্বিতীয় সেমিফাইনালে হারুয়া স্পোর্টিং ক্লাব জুনিয়র ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি সংসদ।

 

আগামীকাল বৃহস্পতিবার বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, কিশোরগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন এবং মিয়া ভাই ফাউন্ডেশন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com