সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

কিশোরগঞ্জে অনুর্ধ্ব-৮ একাডেমিক টুর্নামেন্টের ফাইনাল আজ বিকেলে

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৩৪৬ বার পড়া হয়েছে
ফুটবল

কিশোরগঞ্জে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-৮) এর ফাইনাল আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

 

এতে প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে খেলা উপভোগ করবেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. আশফাকুল ইসলাম টিটু, মিয়া ভাই ফাউন্ডেশনের সভাপতি মো. মিয়া ভাই, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ। সভাপতিত্ব করবেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী  অফিসার মো. আব্দুল কাদির মিয়া।

 

“দেশের জন্য খেলতে চাইলে মাঠে আসো আটের আগে” এই স্লোগানকে সামনে রেখে প্রথম বারের মত কিশোরগঞ্জ জেলায় শুরু হয়েছিল একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-৮)। দুই দিনের এই আয়োজনে প্রথম দিনেই ৬ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। আজ সকালে সেমিফাইনাল খেলা শেষে ফাইনালের জন্য চূড়ান্ত হয় দুটি দল। আজ ফাইনালে মুখোমুখি হবে জেলা সদরের যশোদল ইউনিয়নের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি সংসদ ও পৌর শহরের আজিমউদ্দিন আলো ফুটবল একাডেমি।

 

বিকেল ৩টায় খেলা উপভোগ করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন জেলা ক্রীড়া অফিসার আল-আমীন সবুজ। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, কিশোরগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন এবং মিয়া ভাই ফাউন্ডেশন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com