সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

কিশোরগঞ্জে অনুর্ধ্ব -৮ একাডেমি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন আজিমউদ্দিন আলো ফুটবল একাডেমি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৩৪৭ বার পড়া হয়েছে
ফুটবল

কিশোরগঞ্জে একাডেমি কাপ ফুটবল (অনূর্ধ্ব-৮) এর শিরোপা জিতেছে আজিমউদ্দিন আলো ফুটবল একাডেমি। ফাইনালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি সংসদকে টাইব্রেকারে ৩-৪ গোলে হারিয়েছে তারা।

 

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র ছিলো ম্যাচটি। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, মিয়া ভাই ফাউন্ডেশনের সভাপতি মিয়া ভাই, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদির মিয়া, জেলা ফুটবল এসোসিয়েশন এর সহ-সভাপতি এ কে এম ফারুক এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি সংসদের উপদেষ্টা সৈয়দ আফাকুল ইসলাম নাটু।

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির এই প্রতিযোগিতার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছে আজিমউদ্দিন আলো ফুটবল একাডেমির গোলকিপার তৌসিফ। টুর্নামেন্ট সেরা হয়েছে একই দলের মাহফুজ।

 

টুর্নামেন্টে কিশোরগঞ্জ জেলার আটটি একাডেমি অংশ নেয়। এখান থেকে বাছাইকৃত ৩০ জন খেলোয়াড়কে মাসব্যাপী প্রশিক্ষণের আয়োজনের কথা জানান কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। এছাড়া প্রশিক্ষণ থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে ১৫ বছর মেয়াদী পরিকল্পনার কথা জানান মিয়া ভাই।

 

আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলো কিশোরগঞ্জ জেলা প্রশাসন, জেলা ফুটবল এসোসিয়েশন এবং মিয়া ভাই ফাউন্ডেশন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com