সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

পাকুন্দিয়ায় ভলিবলে সেরা সালুয়াদী স্পোর্টিং ক্লাব

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ২২৭ বার পড়া হয়েছে
ভলিবল পাকুন্দিয়া

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় গতকাল রবিবার (২০ ডিসেম্বর) পাকুন্দিয়া উপজেলায় শেষ হলো ভলিবল প্রতিযোগিতা।

 

 

ফাইনালে হোসেন্দী পূর্ব পাড়াকে সরাসরি ২-০ সেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সালুয়াদী স্পোর্টিং ক্লাব। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুৎফর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান হামদু।

 

এর আগে দুটি সেমিফাইনল ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম সেমিফাইনালে নারান্দী স্পোর্টিং ক্লাবকে ২-০ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সালুয়াদী স্পোর্টিং ক্লাব। আরেক সেমেফাইনালে জমজমাট লড়াই করে হোসেন্দী মধ্যপাড়াকে ২-১ সেটে হারিয়ে শিরোপার লড়াইয়ে টিকে ছিলো হোসেন্দী পূর্ব পাড়া। চার দলের এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছে সালুয়াদী স্পোর্টিং ক্লাবের বাদশা মিয়া। আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com