সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

কিশোরগঞ্জে প্রতিভা তরুন সংঘের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৩৮ বার পড়া হয়েছে
নাইট ক্রিকেট টুর্নামেন্ট

কিশোরগঞ্জে প্রতিভা তরুন সংঘের উদ্যোগে মুজিব শতবর্ষ মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জ সদরের লতিবাবাদ ইউনিয়নের মুকশেদপুর এলাকায় পল্লী বিদ্যুৎ সংলগ্ন মাঠে ফাইনাল খেলার উদ্বোধন করেন লতিবাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক হাজী মো: সেলিম।

লীগ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছে মনপুরা স্পোটিং ক্লাবনয়াপাড়া স্পোটিং ক্লাব। টসে হেরে প্রথমে মনপুরা স্পোটিং ক্লাবের বেঁধে দেওয়া ৫৫ রানের টার্গেটে খেলতে নামে নয়াপাড়া স্পোটিং ক্লাব। নয়াপাড়া স্পোটিং ক্লাব কোনো উইকেট না হারিয়ে ৫ ওভার হাতে রেখেই ৫৫ রানের টার্গেট পূরণ করে সহজ বিজয় অর্জন করে। বিজয় দলের মো: কবীর হোসেন সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। টুনামেন্ট শেষে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয় রানার আপ দলের ইকবাল হাসান খান। বিজয়ী দল নয়াপাড়া স্পোটিং ক্লাবকে একটি ওয়ালটন ফ্রিজ ও রানার আপ দল মনপুরা স্পোটিং ক্লাবকে একটি ২৪ ইঞ্চি এলইডি মনিটর ও তৃতীয় স্থান অধিকারী দলকে একটি ট্রফি পুরস্কৃত করা হয়।

 

এই নিউজটি পড়ুন: কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক মাহমুদ পারভেজের, ধানের শীষ ইসরাইল মিয়ার

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের হাতে পুরষ্কার তুলে দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) মো: ফারুক উজ জামান ভূঞা টিপু। এসময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: শফিকুল আলম ভূঁঞা হেভেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো: আনিসুজ্জামান খোকন, ইউপি সদস্য মো: আক্কাছ উদ্দিন, মো: জামিল নূর, ঠিকাদার মো: শরিফুল ইসলাম রুমেল, ঠিকাদার মো: সাজেদুল করিম শাওন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম, মো: আব্দুল কাদির ভূঁঞা, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো: কামরুজ্জামান চন্দন, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো: রবিন মিয়া, ঠিকাদার মো: সোহেল রানা’সহ প্রমুখ।

 

এই নিউজটি পড়ুন: কিশোরগঞ্জ সার্কিট হাউজে দৃষ্টিনন্দন মুক্তিযুদ্ধ কর্নার ও লাইব্রেরি স্থাপন

খেলা সার্বিকভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন মুকশেদপুর মুজিব শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক মো: ইকবাল হোসেন, সদস্য সচিব মো: আ: ওয়াহাব কাজল, কার্যকরী সদস্য মো: সাজন মিয়া।

প্রধান অতিথি

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বলেন খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে। ভালোভাবে খেলাধূলা করতে পারলে সাফল্য নিশ্চিত। যারা নিয়মিত খেলাধূলা করছো তারা বিকেএসপি’তে ও জাতীয় পর্যায়ে যাওয়ার জন্য আমরা পাশে থাকবো।

 

খেলার জনপ্রিয় খবর: ম্যারাডোনাসহ বিশ্ব ক্রীড়াঙ্গন যাদের হারালো

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com