সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ফিরেই বার্সাকে জেতালেন মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ২২৮ বার পড়া হয়েছে
ফিরেই বার্সাকে জেতালেন মেসি

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন লিওনেল মেসি। আর ফিরেই বার্সেলোনাকে জেতাতে রাখলেন অন্যতম ভূমিকা। কোপা দেল রেতে রায়ো ভায়োকানোকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কোম্যানের শিষ্যরা।

সুপার কাপে অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে ফাউল করার খেসাড়ত হিসেবেই লাল কার্ড দেখেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। তাতে মেলে দুই ম্যাচের নিষেধাজ্ঞা। অবশ্য বার্সা প্রাণভোমরা ফেরার পর তারা শুরুর ৪৫ মিনিট আধিপত্য বিস্তার করতে পারলেও জাল কাঁপাতে পারেনি প্রতিপক্ষের। দুটি শট গিয়ে লেগেছে পোস্টে। আর আন্তোয়ান গ্রিজমানের একটি শট অসাধারণ দক্ষতায় সেভ করেন রায়ো গোলকিপার দিমিত্রিভেস্কি।

বার্সার দুর্ভাগ্য চলমান ছিল দ্বিতীয়ার্ধেও। ফ্রি কিক থেকে নেওয়া মেসির বাঁকানো শটও গিয়ে লাগে দূরের পোস্টে। খেলার ধারার বিপরীতে উল্টো ৬৩ মিনিটে গোল করে বার্সাকে চমকে দেয় ভায়োকানো। গোল করেছিলেন ফ্রান গার্সিয়া। অবশ্য তাদের এই অগ্রগামিত বেশিক্ষণ স্থায়ী ছিল না। ৬৯ মিনিটে অবশেষে মেসির গোলই সমতা ফেরায় কাতালানদের। প্রতি আক্রমণ থেকে গ্রিজমানের ক্রস থেকে গোলটি করেন মেসি।

মেসির গোলের পর তারই বাড়িয়ে দেওয়া বল থেকে ডি ইয়ংকে বল দিয়েছিলেন আলবা। তাতে স্কোর ২-১ করেন ডি ইয়ং।

যোগ হওয়া সময়ে তৃতীয় গোলটিও প্রায় করতে বসেছিলেন মেসি। কিন্তু ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারেননি, সাইড নেটে মেরে বসেন বল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com