সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

সুয়ারেসের জোড়া গোলে অ্যাতলেতিকোর জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৮৪ বার পড়া হয়েছে
সুয়ারেসের জোড়া গোলে অ্যাতলেতিকোর জয়

কাদিজের মাঠে লুইস সুয়ারেসের জোড়া গোলে ৪-২ ব্যবধানে জিতেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। টানা ৮ জয়ে লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রেখেছে দিয়েগো সিমিওনের দল।

২৮তম মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে অ্যাতলেতিকোকে এগিয়ে দেন সুয়ারেস। ৩৫তম মিনিটে আলভারো নেগ্রেদোর গোলে সমতায় ফেরে কাদিজ। টমাস লেমারের ক্রস থেকে ৪৪তম মিনিটে সাউল নিগুয়েজের গোলে ফের লিড নেয় অ্যাতলেতিকো।

 

এরপর পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধানটা ৩-১ করেন সুয়ারেস। ৭১তম ফের নেগ্রেদোর গোলে ম্যাচে ফেরার আভাস দেয় কাদিজ। তবে ৮৮তম মিনিটে স্বাগতিকদের সেই আশায় পানি ঢেলে দেয় কোকের গোল।

জোড়া গোলে লা লিগার চলতি মৌসুমের গোলদাতাদের তালিকায় শীর্ষস্থানে বসেছেন সুয়ারেস। ১৬ ম্যাচে ১৪ গোল করেছেন উরুগুইয়ান ফরোয়ার্ড। গত গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে অ্যাতলেতিকোতে যোগ দেন তিনি।

এই জয়ে ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষস্থান ধরে রেখেছে সিমিওনের দল। যা দুই ও তিনে থাকা বার্সেলোনা ও রিয়ালের চেয়ে ১০ পয়েন্ট বেশি। ২০১৪ সালের পর লা লিগায় এবারই টানা ৮ ম্যাচে জয় পেলো অ্যাতলেতিকো। যার মধ্যে ১৬ লিগ ম্যাচের মধ্যে তাদের জয় ১৫টিতে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com