সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

৩ কোটি ৭৪ লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্সে সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭২ বার পড়া হয়েছে
৩ কোটি ৭৪ লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্সে সাকিব

গত মৌসুমের আইপিএলে মাঠে নামা হয়নি আইসিসির নিষেধাজ্ঞায়। তবে সাকিব আল হাসানের দিকে এবার দৃষ্টি ছিল বড় ফ্র্যাঞ্চাইজিগুলোর। চেন্নাইয়ে আজ (বৃহস্পতিবার) আইপিএলের নিলামে প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের সঙ্গে লড়াই বেশ জমেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের।

টাইগার অলরাউন্ডারের জন্য প্রথম বিড করে কলকাতা। এরপর পাঞ্জাব কিংস তাকে দলে পাওয়ার আগ্রহ প্রকাশ করে। এক পর্যায়ে জমে ওঠে লড়াই। একটু একটু করে দাম বাড়ছিল। শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে ঠেকেছে সাকিবের দাম। অর্থ্যাৎ বাংলাদেশের টাকায় ৩ কোটি ৭৪ লাখ টাকায় কলকাতায় ফিরলেন সাকিব আল হাসান।

তবে নতুন ঠিকানায় নয়। সেই পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সই শেষ পর্যন্ত লুফে নিয়েছে সাকিবকে। ভিত্তিমূল্য ২ কোটি রুপি থেকে বাড়তে বাড়তে ৩ কোটি ২০ লাখ রুপিতে উঠলে কলকাতার সঙ্গে আর কোনো দল লড়াই করতে রাজি হয়নি।

নিলামের ২ নাম্বার সেটে ছিলেন সাকিব। তার সঙ্গে ছিলেন ডেভিড মালান, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিসের মতো তারকারা। প্রথমেই নাম ওঠে গ্লেন ম্যাক্সওয়েলের। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের প্রতিও আগ্রহ ছিল কলকাতার। তবে পরে রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস মিলে টানাটানি শুরু করলে দাম বাড়তে থাকে ম্যাক্সওয়েলের।

২ কোটি রুপি থেকে বাড়তে বাড়তে ম্যাক্সওয়েলের দাম গিয়ে ঠেকেছে সোয়া ১৪ কোটি রুপিতে। এত বিশাল অংক খরচ করে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে দলে নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com