সোমবার, ০৪ মে ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

যে কারণে সাদা কাপড় পরতেন আবুল মকসুদ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৩১ বার পড়া হয়েছে
যে কারণে সাদা কাপড় পরতেন আবুল মকসুদ

বিশিষ্ট লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ মারা গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত টানা ১৮ বছর এই গবেষক সাদা কাপড় পরেছেন। প্রতিবাদের পোশাক হিসেবে বিভিন্ন অনুষ্ঠান ও আন্দোলনে তিনি এই সাদা কাপড় পরতেন।

জানা গেছে, ২০০৩ সালের ১৯ মার্চ ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর প্রতিবাদ হিসেবে সৈয়দ আবুল মকসুদ পশ্চিমা পোশাক ত্যাগ করেন।

গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনের প্রতি অনুরক্ত এই সামাজিক ও পরিবেশ আন্দোলনের কর্মী সুতির সাদা কাপড়কে প্রতিবাদের পোশাক হিসেবে বেছে নেন।

এছাড়া রাজপথে নানা গণমুখী প্রতিবাদ ও আন্দোলনে সম্পৃক্ত হতেন আবুল মকসুদ। বাংলাদেশের পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি ছিলেন তিনি।

সুন্দরবন রক্ষা, নদী ও দূষণবিরোধী আন্দোলনে তিনি সামনের সারিতে থাকতেন। দেশের খনিজ সম্পদ রক্ষার আন্দোলন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ–বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য হিসেবে রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল ও উপকূল রক্ষার আন্দোলনে অংশ নিয়েছেন আবুল মকসুদ।

এ ছাড়া নিরাপদ সড়ক আন্দোলনসহ নানা সামাজিক আন্দোলনে যুক্ত ছিলেন তিনি।

প্রসঙ্গত মঙ্গলবার সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

আরও পড়ুন: একুশ আগস্ট মঞ্চে গ্রেনেড ছোড়েন ইকবাল: র‌্যাব

তিনি স্ত্রী সুলতানা মকসুদ, ছেলে সৈয়দ নাসিফ মকসুদ ও মেয়ে জিহাদ মকসুদসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com