সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ছাত্রদলকে আর অরাজকতার সুযোগ দেব না: ছাত্রলীগ সভাপতি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ২৬১ বার পড়া হয়েছে
ছাত্রদলকে আর অরাজকতার সুযোগ দেব না: ছাত্রলীগ সভাপতি

ছাত্রদলকে আর অরাজকতার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, ‘জামায়াত-শিবিরের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিচ্ছে। তাদের ও ছাত্রদলের গুন্ডাদের উদ্দেশে বলতে চাই, গুন্ডামি করে লাভ নেই। ছাত্রলীগ মাঠে আছে। দুদিন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে। ছাত্রদলের গুন্ডারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বাঁশ দিয়ে অতর্কিত হামলা করেছিল। ছাত্রদলের গুন্ডাদের বলতে চাই, আপনারা অছাত্রদের সংগঠন৷ অছাত্রদের এই সংগঠনকে আমরা আর কোনো ধরনের অরাজকতার সুযোগ দেব না।’

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক আনন্দ শোভাযাত্রা শেষে এ সমাবেশ হয়।

সমাবেশে আল নাহিয়ান খান জয় বলেন, ‘বিএনপি জোটের আমলে বাংলাদেশ জঙ্গিবাদী দেশ হিসেবে পরিচিতি পেয়েছিল। বিএনপির নেতৃত্বে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তখন লোডশেডিং ছিল। এখন আমরা জানতেও পারি না কখন লোডশেডিং হয়। করোনা মোকাবিলায় সারা বিশ্ব যখন হিমশিম ও হোঁচট খেয়েছে, সেই সময়ে বাংলাদেশে উন্নয়নের কর্মযজ্ঞ অব্যাহত রেখে করোনো মোকাবিলায় দেশরত্ন শেখ হাসিনা এখন সারা পৃথিবীতে একটি আশ্চর্য।’

আল নাহিয়ান খান আরও বলেন, ‘শেখ হাসিনা যখন উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে পরিচিত করেছেন, তখন একটি পক্ষের চুলকানি শুরু হয়ে গেছে। তাদের ঘুম হারাম হয়ে গেছে। কারণ, তারা সরকার হটানোর দিবাস্বপ্ন দেখেছিল। এত সহজ নয়। এই দেশে পাকিস্তানের প্রেতাত্মারা স্থান পাবে না। বাংলাদেশ এগিয়ে যাবে। ছাত্রলীগ ঐক্যবদ্ধ আছে।’

ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় আরও বলেন, ‘এখন আর আমরা স্বল্পোন্নত দেশে নেই, উঠে গেছি উন্নয়নশীল দেশে। যার প্রত্যক্ষ যোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে, সেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার অসমাপ্ত কাজ বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আজকে জঙ্গিমুক্ত হয়েছে, রাজাকারদের ফাঁসি কার্যকর হয়েছে। দেশে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। যার নেতৃত্বে এই কাজগুলো হয়েছে, সেই দেশরত্ন শেখ হাসিনা ইতিমধ্যে বিশ্বরত্ন শেখ হাসিনা হিসেবে বিশ্বে পরিচিত হয়েছেন।’ তিনি আরও বলেন, ছাত্রলীগ মাঠে আছে। দুদিন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com