সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ডেভেলপমেন্ট কাপ ফুটবলে সেরা খুলনা বিভাগ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ২৫৮ বার পড়া হয়েছে
ডেভেলপমেন্ট কাপ ফুটবলে সেরা খুলনা বিভাগ

ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৫) ২০২১ এ চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। ফাইনালে ময়মনসিংহ বিভাগকে ১-০ গোলে হারিয়েছে তারা।

 

.

মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বুধবার বিকেলে আটটি বিভাগীয় দল থেকে ফাইনালে জায়গা করে নেয় খুলনা এবং ময়মনসিংহ বিভাগ। জমজমাট ম্যাচে প্রথমার্ধ শেষ হয় গোল ছাড়াই। দ্বিতীয়ার্ধে রতন আলির গোলে এগিয়ে যায় খুলনা বিভাগ। শেষ পর্যন্ত এক গোলেই শিরোপা নিশ্চিত করে খুলনা বিভাগ। ম্যাচ সেরা হয় খুলনা বিভাগের রতন আলী। এছাড়া টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয় খুলনা বিভাগের ডিফেন্ডার আশিক হোসেন। ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক এ. কে. এম. মাসুদুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উত্তরা ক্লাবের সভাপতি মিজানুর রহমান।

 

.

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের সহকারি পরিচালক মো: তারিকউজ্জামান। এবারের টুর্নামেন্ট থেকে ৪৮ জন খেলোয়াড়কে বাছাই করা হয়েছে। প্রতিভাবান এই খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করবে ক্রীড়া পরিদপ্তর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com