শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯
  • ৪৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
অনিয়মের অভিযোগে গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনের আশুগঞ্জ উপজেলার তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে ৯ জানুয়ারি কেন্দ্রগুলোর ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ বুধবার সকাল আটটা থেকে আবার ভোট গ্রহণ শুরু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের নেতা মঈন উদ্দিনের চেয়ে ১০ হাজার ১৫৯ ভোটে এগিয়ে আছেন। এখানে ধানের শীষ প্রতীকে ৮২ হাজার ৭২৩ ভোট পড়েছে। আর কলার ছড়ি প্রতীকে মঈন উদ্দিন পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট।
আজ সকালে আশুগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ ভোটারদের যথেষ্ট ভিড় দেখা গেছে। নারী ভোটারের সংখ্যা ছিল একেবারেই কম। এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৮৪০। বুথের সংখ্যা ৭টি। ৪টি বুথে ধানের শীষের পোলিং এজেন্ট দেখা গেছে। ৬টিতে নৌকার এজেন্ট পাওয়া গেছে। তিনটিতে আছেন স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট।
প্রথম এক ঘণ্টায় নারীদের চার বুথে মাত্র ২৫টি ভোট পড়েছে। তবে তিন শতাধিক পুরুষ ভোটার ভোট দিয়েছেন। কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা দেখা গেছে। এই কেন্দ্রে প্রশাসনিক দায়িত্বে আছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজিনা সারোয়ার। আইনশৃঙ্খলার দায়িত্বে আছেন সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ।
সকাল ১০টার দিকে যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। নারী ভোটাররা অবশ্য আসতে শুরু করেছেন।
স্থগিত হওয়া তিন কেন্দ্রের মোট ভোটার ১০ হাজার ৫৭২ জন। এর মধ্যে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৮৪০ জন, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ১৫ জন ও বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৭১৭ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com