সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জুভেন্টাস ছাড়ছেন রোনালদো?

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ১৯৭ বার পড়া হয়েছে
জুভেন্টাস ছাড়ছেন রোনালদো?

চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক শিরোপা জয়, রিয়াল মাদ্রিদের রেকর্ড গোলদাতা, পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের মুকুট-সাফল্যের চূড়ায় থেকে তিন বছর আগে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে পাড়ি জমান তুরিনে। লক্ষ্য ছিল নতুন চ্যালেঞ্জ জয়ের, জুভেন্টাসকে ইউরোপ সেরার ট্রফি এনে দেওয়া। তুরিনের ক্লাবটিতে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো সাফল্য পেয়েছেন বটে, তবে আসল চাওয়াটা রয়ে গেছে অপূর্ণ।

সবশেষ মঙ্গলবার (০৯ মার্চ) রাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর বিপক্ষে জিতেও অ্যাওয়ে গোলের নিয়মে আরো একবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে জুভেন্টাস। আর এরপরই রোনালদোর ইতালির ক্লাব ছাড়ার জল্পনা আরো জোরদার হয়েছে।

 

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, করোনা মহামারির কারণে গোটা বিশ্বে জারি হওয়া লকডাউনে আর্থিক দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে তুরিনের ক্লাবটি। গত মাসে ক্লাবের তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, চলতি মৌসুমের প্রথম ছয় মাসে ক্লাবের ক্ষতির পরিমাণ ১১৩.৭ মিলিয়ন ইউরো। এদিকে, রোনালদোর পেছনে জুভেন্টাসের প্রতি বছর খরচ হচ্ছে ৮৫ মিলিয়ন ইউরো। আর সেই চুক্তি শেষ হচ্ছে ২০২২ সালে। সেকারণে তাকে ছেড়ে দিলে জুভেন্টাসের ক্ষতির পরিমাণ অনেকটাই কমবে।

কিন্তু জুভেন্টাস ছাড়লে কোন দলে যেতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো? আরো একবার ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরতে পারেন পর্তুগিজ মহাতারকা। তবে আবার পিএসজিতে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ আগামী মৌসুমেই নেইমার বা কিলিয়ান এমবাপ্পের দল ছাড়ার জল্পনা শুরু হয়েছে।

 

এদিকে, কোথাও কোথাও আবার রোনালদোর আমেরিকার মেজর লিগ সকারে যোগদানের জল্পনাও চলছে। কারণ ডেভিড বেকহ্যাম ইতোমধ্যে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মেসি বা রোনালদোকে নিজের দলে নিতে চান তিনি। আর সেই নিয়েও তাই জল্পনা অব্যাহত।

রোনালদোর পরবর্তী ঠিকানা কোথায় হবে সে জবাবগুলো তোলা থাক সময়ের হাতে। তবে একটা বিষয় বেশ পরিষ্কারই বলা যায়-তুরিনে আসার পর এই মৌসুম রোনালদোর জন্য সবচেয়ে হতাশাজনক হতে যাচ্ছে, অন্তত পরিস্থিতি বিবেচনায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com