সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

প্রথমবারের মতো ছেলের বাবা হয়ে যা বললেন সাকিব

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ১৮০ বার পড়া হয়েছে
প্রথমবারের মতো ছেলের বাবা হয়ে যা বললেন সাকিব

প্রথমবারের মতো ছেলের বাবা হলেন সাকিব আল হাসান। দুই কন্যা সন্তানের পর এবার পুত্র সন্তানের জনক হলেন বিশ্বসেরা এই অল-রাউন্ডার। যুক্তরাষ্ট্রের স্থানীয় একটি হাসপাতালে ছেলে সন্তান প্রসব করেছেন সাকিবের স্ত্রী শিশির। সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে গত মাসে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন। একই কারণে সাকিব নিউ জিল্যান্ড সিরিজ থেকে ছুটিও নিয়েছেন।

 

আজ ভোরে এই সুখবর মিডিয়ায় চলে আসে। এরপর দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে সাকিব লিখেছেন, ‘আল্লাহর অসীম করুণায় আমাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়েছে। মার্চ ১৫, ২০২১। আলাইনা এবং ইরাম তাদের ভাইকে পেয়ে মহাখুশি। শিশির এবং নবজাতক দুজনেই ভালো আছে। অগণিত প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ। অবশ্যই আমাদের জন্য প্রার্থনা করবেন। সবার জন্য ভালোবাসা।’

২০১২ সালের ১২ ডিসেম্বর শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। এরপর ২০১৫ সালের ৮ নভেম্বর প্রথমবারের মতো বাবা হয়েছিলেন সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ঘরে আসে প্রথম কন্যাসন্তান আলাইনা। এরপর গত বছর উম্মে আহমেদ শিশির আরেকটি কন্যাসন্তানের জন্ম দেন, যার নাম ইরাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com