সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

সন্ধ্যায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি শচিন-জয়সুরিয়া

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ১৬৬ বার পড়া হয়েছে
সন্ধ্যায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি শচিন-জয়সুরিয়া

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে ভারত লিজেন্ডসের প্রতিপক্ষ শ্রীলঙ্কা লিজেন্ডস। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শহিদ বীর নয়ন সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মাঠে গড়াবে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

ছত্তিশগড়ের রায়পুরে শিরোপা নিজেদের করে নিতে মুখোমুখি হবেন শচিন টেন্ডুলকার-সনাথ জয়সুরিয়ার মতো ক্রিকেটের মহাতারকারা।

নিরাপদ সড়কের দাবিতে গেল বছর মার্চে টুর্নামেন্টটির প্রথম আসরে কয়েকটি ম্যাচ মাঠে গড়ায়। তবে করোনা মহামারিতে স্থগিত করা হয় টুর্নামেন্টে।

গতবার ৫ দল নিয়ে শুরু হলেও সেখানে ছিল না বাংলাদেশের দল। এবার বাংলাদেশ লিজেন্ডসও অংশ নেয়।

সড়কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ছাড়াও ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটাররা যোগ দেন এই প্রতিযোগিতায়।

লিগ পর্ব শেষে সেরা চার দল সেমিফাইনাল নিশ্চিত করে। প্রথম সেমিতে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসকে হারিয়ে ফাইনালে পৌঁছায় তিলকরত্নে দিলশান নেতৃত্বাধীন শ্রীলঙ্কা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের বিপক্ষে জয় তুলে ভারতে পৌঁছায় বিরেন্দ্র শেবাগ-যুবরাজ সিংরা।

 

ইন্ডিয়া লিজেন্ডস

শচিন টেন্ডুলকার, বীরেন্দ্র সেবাগ, যুবরাজ সিং, মোহম্মদ কাইফ, প্রজ্ঞান ওঝা, নোয়েল ভেভিড, মুনাফ প্যাটেল, ইরফান পাঠান, মনপ্রীত গনি, ইউসুফ পাঠান, নমন ওঝা, এস বদ্রিনাথ ও বিনয় কুমার।

শ্রীলঙ্কা লিজেন্ডস

তিলকরত্নে দিলশান, সনৎ জয়াসুরিয়া, ফারভেজ মাহরুফ, রঙ্গনা হেরথ, থিলান তুষারা, অজন্তা মেন্ডিস, চামারা কাপুগেদেরা, উপল থারাঙ্গা, চামারা সিলভা, চিন্তকা জয়সিংহে, ধামিকা প্রসাদ, নুয়ান কুলসেকারা, রাসেল আর্নল্ড, দুলাঞ্জনা উইজেসিংহে ও মালিন্দা ওয়ার্নাপুরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com