সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

‘শয়তানের জুতা’ নিয়ে নাইকির মামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ১১৭ বার পড়া হয়েছে
‘শয়তানের জুতা’ নিয়ে নাইকির মামলা

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘শয়তানের জুতা’ তৈরির অভিযোগে নিউইয়র্কভিত্তিক কোম্পানি এমএসসিএইচএফ’এর বিরুদ্ধে মামলা করেছে অ্যাথলেটিক জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকি। এই জুতার সঙ্গে র‍্যাপার লিল নাস এক্স’রও সংযোগ আছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। জুতাটির লাল রঙের সোলে একফোটা মানুষের রক্ত ব্যবহার করার খবরও ছড়িয়েছে।

মামলায় নাইকি বলেছে, এমএসসিএইচএফ’র শয়তানের থিমে বানানো জুতায় পাতলা কালো এবং লাল রঙের ব্যবহারে ট্রেডমার্ক আইন লঙ্ঘিত হয়েছে, যা সোমবার ব্যাপকহারে বিক্রি হয়েছে। এই মামলায় যদিও লিল নাস এক্স-কে আসামি করা হয়নি।

নাইকি এয়ার ম্যাক্স-৯৭ নামের ওই কেডসে লাল রঙ ব্যবহার করা হয়েছে এবং বলা হয়েছে সেখানে এক ফোঁটা মানুষের রক্ত আছে। একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ জুতা অল্পসংখ্যায় মাত্র ৬৬৬ জোড়া তৈরি হয়েছে। একজোড়া জুতার একটির পেছনে এমএসসিএইচএফ এবং অন্যটির পেছনে লিল নাস এক্স লেখা আছে।

একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, প্রতি জোড়া ‘শয়তানের জুতা’র দাম ছিল ১ হাজার ১৮ মার্কিন ডলার। সোমবার এক মিনিটেই অনলাইনে সব জুতা বিক্রি হয়ে গেছে।

যদিও শিল্পী লিল নাস এক্স এক টুইটে জানিয়েছেন, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজনের মাধ্যমে ওই জুতা পেয়েছেন।

এদিকে নিউইয়র্কের ফেডারেল আদালতে নাইকির ওই মামলায় বলা হয়েছে, প্রতিষ্ঠানটির অনুমতি এবং অনুমোদন ছাড়াই ওই জুতা তৈরি করা হয়েছে। এই প্রক্রিয়ায় নাইকি আদৌ সম্পৃক্ত নয়। অথচ এই জুতার কারণে বাজারে নাইকির নাম খারাপ হচ্ছে। তাদের সুনাম নষ্ট হচ্ছে। ‘শয়তানের জুতা’ নাইকি তৈরি করেছে এমন তথ্য ছড়িয়েছে। ফলে অনেক ক্রেতা নাইকি বর্জনের ঘোষণাও দিয়েছেন।

নাইকি আদালতের কাছে অনুরোধ জানিয়েছে, দ্রুত যেন এমএসসিএইচএফ-কে এই জুতা উৎপাদন বন্ধের নির্দেশ দেয়া হয়। সেই সঙ্গে আদালতের কাছে ক্ষতিপূরণ চেয়েও আবেদন করেছে প্রতিষ্ঠানটি।

যদিও মামলার বিষয়ে র‍্যাপার লিল নাস এক্স ও এমএসসিএইচএ ‘র কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২১ বছর বয়সী গ্র্যামি আওয়ার্ড বিজয়ী শিল্পী লিল নাস এক্স গত শুক্রবার একটি নতুন মিউজিক ভিডিও ছেড়েছেন। মনটেরো (কল মি বাই ইউর নেম) শিরোনামের এক গানে তাকে ‘শয়তানের জুতা’ পরে নাচতে দেখা যায়। অনেকে ওই জুতাকে শয়তানের শিংও বলেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com