সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

‘ক্রিকেট বোর্ডের অনেকের অনেক ব্যবসা আছে মাশাআল্লাহ’

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ১৩৯ বার পড়া হয়েছে
‘ক্রিকেট বোর্ডের অনেকের অনেক ব্যবসা আছে মাশাআল্লাহ’

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন একটি অনলাইন পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে বলেন, বোর্ডের অনেকের অনেক ব্যবসা আছে মাশাআল্লাহ। কিন্তু আমাকে চাকরি করেই খেতে হয়। এটা নিয়ে অনেকে ট্রল করেছে যে, আমি বিসিবি থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে নিচ্ছি।

তিনি আরও বলেন, আমি যদি বিসিবির ম্যানেজার হিসেবে আসি তখন কিন্তু কোম্পানি (কর্মস্থল) আমাকে বেতন দেয় না। আমার আয়ের উৎস হলো এই চাকরিটা। আমার সংসার আছে, বাড়ি ভাড়া আছে, খরচ আছে; আমাকে তো কিছু করে চলতে হবে। আমি এই চাকরিটা করে চলি। এখন সেটা বাদ দিয়ে ম্যানেজার হলে আমাকে টাকা নিতে হবে না?

জাতীয় দলের সাবেক এই ম্যানেজার আরও বলেন, আসলে বাংলা ট্রাকের যে চাকরি করি সেটার বেতনটাই আমি বিসিবি থেকে নিতাম। তারপরও আমার লস হতো। বিসিবি আমাকে যে টাকা দিত সেটার ট্যাক্স বিসিবি দেয় না, সেটা আমাকেই দিতে হতো কিন্তু বাংলা ট্রাকের ট্যাক্স তারাই দিতো। আমি ভেঙেচুরে কাজ করার পক্ষে নই। আমাকে দায়িত্ব দিল, কিছু একটা হলো, মিডিয়ার প্রেশার হলো এবং আমাকে বাদ দিয়ে দিল- এ রকম হলে নিজেকে ছোট ছোট লাগে।

তিনি আরও বলেন, এখন গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান হিসেবে অনেক প্ল্যান আছে এবং ওখানে অনেক কিছু করতে পারব। বিসিবি যদি আমাকে ম্যানেজারের দায়িত্ব দেয়, তাহলে আমাকে দীর্ঘ মেয়াদে না দিলে আমি আমার দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারব না। এর মানে হলো একটা সমন্বয় রক্ষা করা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com