সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ১৬২ বার পড়া হয়েছে
কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আফ্রিকার দেশ কেনিয়াকে হারিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

আজ শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানী ঢাকার পল্টন ময়দান সংলগ্ন ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ৩৪-২৮ পয়েন্টে হারিয়েছে কেনিয়াকে। প্রথমার্ধ খুবই বাজে কেটেছিল স্বাগতিকদের। আফ্রিকার দল কেনিয়া ১৮-১০ পয়েন্টে বিরতিতে গিয়েছিল অতিথি দলটি। প্রথমার্ধের পর দর্শকরা হতাশ হয়ে পড়েছিলেন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। একের পর এক পয়েন্ট নিয়ে প্রথমে সমতায় ফেরে। তারপর আস্তে আস্তে কেনিয়াকে পেছনে ফেলে এগিয়ে যেতে থাকে।

 

শেষ পর্যন্ত ৩৪-২৮ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশের কাবাডি খেলোয়াড়রা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে উপহার দিয়েছে আন্তর্জাতিক ট্রফি।

লিগ পর্বে পোল্যান্ড, কেনিয়া, শ্রীলংকা ও নেপালকে হারিয়ে সরাসরি ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com