সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

এশিয়ান পেইন্টসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ২১৭ বার পড়া হয়েছে
এশিয়ান পেইন্টসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান

তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে বাংলাদেশে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করলো অন্যতম শীর্ষস্থানীয় ডেকোরেটিভ কোটিং ব্র্যান্ড এশিয়ান পেইন্টস।

প্রতিষ্ঠান হিসেবে এশিয়ান পেইন্টস ও ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান উভয়ই তাদের অসাধারণ পারফরমেন্সের জন্য বিশ্বজুড়ে পরিচিত। আর নতুন এই অংশীদারিত্ব নিজ নিজ ক্ষেত্রে ধারাবাহিক এ পারফর্মারদের একসাথে করেছে।

এ অংশীদারিত্ব নিয়ে এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী রাহুল ভাটনগর বলেন, ‘উদ্ভাবন-চালিত প্রতিষ্ঠান হিসেবে আমাদের ক্রেতাদের বাসার সৌন্দর্য ও সুরক্ষায় আমরা উচ্চ মানসম্পন্ন পণ্য এবং ওয়ান স্টপ সল্যুশন প্রদানের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড হতে চাই। সাকিব আল হাসান চ্যাম্পিয়ন অল-রাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমরা সাকিব আল হাসানের সাথে দীর্ঘমেয়াদী ও সফল পার্টনারশিপ করতে চাই। নিজের দেশ আর দলের জন্য জয় নিশ্চিতের প্রয়াসে সাকিব আল হাসান সবসময়ই অদম্য ও নির্ভয়। তিনি এশিয়ান পেইন্টসের অঙ্গীকারকেই তুলে ধরেন—ক্রেতাদের সর্বোত্তম সেবাপ্রদানে এশিয়ান পেইন্টস সবসময়ই বদ্ধপরিকর।’

ভিডিও বার্তায় সাকিব আল হাসান বলেন, ‘হাই পারফরমেন্সের জন্য এশিয়ান পেইন্টস সুপরিচিত; আমি যখন মাঠে নামি তখন সবসময় আমার মধ্যে একই প্রচেষ্টা থাকে। এমন একটি আইকনিক ব্র্যান্ডের অংশীদার হতে পেরে আমি গর্বিত এবং আমি আশা করি, আমরা একসাথে লক্ষাধিক বাংলাদেশির ঘরে উচ্চমানের অভিজ্ঞতা নিশ্চিত করতে পারবো।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com