সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

৬ বছরের ছোট্ট ছেলে সাহেলের জীবনের প্রথম রোজা, আপ্লুত মাশরাফি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ২৪৯ বার পড়া হয়েছে
৬ বছরের ছোট্ট ছেলে সাহেলের জীবনের প্রথম রোজা, আপ্লুত মাশরাফি

বছর ঘুরে আবার শুরু হয়েছে মুসলিম উম্মাহর পবিত্র মাস মাহে রমজান। পবিত্র এই মাসটি যেন আশীর্বাদ হয়ে এসেছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজার জন্যেও।

মাশরাফির ছয় বছরের ছোট্ট ছেলে সাহেল ও মেয়ে হুমায়রা জীবনের প্রথম রোজা রেখেছে। সন্তানদের রোজা পালন দেখে আনন্দে আপ্লুত হন মাশরাফি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফি এক আবেগঘন পোস্টে বিষয়টি জানিয়েছেন। তিনি দুটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যায়, সাহেল ইফতারি নিয়ে বসে আছে। তার সঙ্গে ছিল তার বোন হুমায়রাও।

মাশরাফি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সাহেল ৬ বছর বয়সে প্রথম রোজা রাখল ওর আপুদের সাথে। আল্লাহ তোমাদের সহায় হোন, আমিন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।’

উল্লেখ্য, ২০১১ সালের ১৮ মার্চ তাদের প্রথম সন্তান হুমায়রা জন্ম নেয়। ২০১৪ সালের ৫ অক্টোবর দ্বিতীয় সন্তান সাহেলের জন্ম হয় মাশরাফি-সুমি দম্পতির ঘরে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com