সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

রাতে কোপা দেল রে’র ফাইনালে বিলবাওয়ের মুখোমুখি বার্সা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ২০০ বার পড়া হয়েছে
রাতে কোপা দেল রে’র ফাইনালে বিলবাওয়ের মুখোমুখি বার্সা

শনিবার রাতে কোপা দেল রে’র ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামছে লিওনেল মেসির বার্সেলোনা। শিরোপাশূন্য একটি মৌসুম কাটানোর পর ব্যর্থতার বৃত্ত থেকে বার্সার বেরিয়ে আসার উপলক্ষ হতে পারে এই ম্যাচ। সেভিয়ার লা কার্তুসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।

 

চলতি মৌসুমে এ নিয়ে চতুর্থবারের মতো বিলবাওয়ের মুখোমুখি হতে যাচ্ছে রোনাল্ড কুম্যানের শিষ্যরা। সুপার কাপে হারলেও লিগে দুই বারই জিতেছে কোম্যানের দল। তবে অতীত ইতিহাস বার্সার পক্ষেই। পরিসংখ্যান বলছে, দু’দলের ৭১ বারের মুখোমুখি লড়াইয়ে বার্সার ৪৫ জয়ের বিপরীতে অ্যাথলেটিক বিলবাওয়ের জয় মাত্র ১২টি।

ফাইনালের আগে বার্সা কোচ কোম্যান জানান, “ফাইনালটি ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ, শিরোপা জয়ের সুযোগ সবসময়ই দারুণ। আমি কখনোই আমার ভবিষ্যৎ নিয়ে ভাবি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমার সবটুকু শক্তি দলের জন্য ব্যয় করা যেন আমরা শিরোপা জিততে পারি।”

এদিকে, দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় কোপা দেল রে ফাইনাল খেলতে যাচ্ছে বিলবাও। করোনাভাইরাসের কারণে ২০১৯-২০ আসরের ফাইনাল এক বছর পিছিয়ে হয়েছে চলতি মাসের শুরুর দিকে। সেই ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com