সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

মেসির জোড়া গোলে গেতাফের বিপক্ষে বার্সেলোনার জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ২০২ বার পড়া হয়েছে
মেসির জোড়া গোলে গেতাফের বিপক্ষে বার্সেলোনার জয়

হ্যাট্রিক করার দারুণ একটি সুযোগ হাতছাড়া করেছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। তবে বৃহস্পতিবার অনুষ্ঠিত লা লিগায় তার জোড়া গোলে গেতাফের বিপক্ষে ৫-২ গোলে জয়লাভ করেছে কাতালান জায়ান্টরা। এই জয়ের মাধ্যমে শিরোপার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখল বার্সেলোনা। দিনের আরেক ম্যাচে হুয়েস্কাকে হারিয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচের ইনজুরি টাইমে পাওয়া সুযোগটি কাজে লাগাতে পারলে হ্যাট্রিক পেয়ে যেতেন মেসি। তবে ওই সময় পাওয়া পেনাল্টি থেকে গোল করেছেন সতীর্থ আঁতোয়ান গ্রিজম্যান। ফলে সহজ জয় নিশ্চিত হয় বার্সেলোনার।

ম্যাচ শেষে বার্সার কোচ রোনাল্ড কোম্যান বলেন,‘ তিনি (মেসি) বিশ^ সেরা। তিনি কখনো হাল ছেড়ে দেন না। তিনি যদি মনোযোগে ঘাটতি মনে করেন তাহলে আপনি কখনো বুঝতে পারবেন না। আশা করি তিনি আরো অনেক বছর থাকবেন।’

গত সপ্তাহে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে কোপা দেল রে শিরোপা জয়ের পর বার্সা এখন দ্বিতীয় শিরোপা জয়ের মিশনে রয়েছে। লা লিগার পয়েন্ট তালিকায় অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে তারা ৫ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থাকলেও হাতে রয়েছে বাড়তি একটি ম্যাচ।

এর আগে অনুষ্ঠিত লা লিগায় দিনের আরেক ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ২-০ গোলে হারায় হুয়েস্কাকে। জানুয়ারির পর প্রথম এই পরপর জয়লাভে ফের রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। ফলে রোমঞ্চকর ত্রিমুখি লড়াইয়ে জমে উঠেছে লা লিগার শিরোপা লড়াই। কারণ আগের দিন করিম বেনজেমার জোড়া গোলে কাডিজকে ৩-০ গোলে পরাজিত করেছিল রিয়াল মাদ্রিদ। ফলে এটিই প্রমাণিত হয়েছে যে ইউরোপীয় সুপার লিগ নিয়ে যতই হৈচৈ হোক না কেন ময়দানি লড়াই থেকে একচুলও সরে আসেনি স্পেনের এই জায়ান্ট ত্রয়।

 

যদিও অ্যাটলেটিকো বিতর্কিত ওই সুপার লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু বার্সা ও রিয়াল এখনো ওই প্রকল্প থেকে সরে আসেনি।

এদিকে কাপ শিরোপা জয়ের জন্য মাঠে কাতালান দলকে গার্ড অব অনার দিলেও পাশাপাশি সুপার লিগ আয়োজনের প্রতিবাদে টিশার্টও গায়ে চড়িয়েছিল গেতাফের খেলোয়াড়রা।

গতকালের জোড়া গোলের ফলে এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় বার্সেলোনার হয়ে মেসির মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ৩৩টি। তন্মধ্যে লিগে করেছেন ২৫টি গোল। যা গেতাফের সর্বমোট গোলের চেয়ে একটি বেশী।

দলটি বর্তমানে অবনমনের ঝুঁকিতে রয়েছে। তলানির তিন দল থেকে মাত্র চার পয়েন্টের দূরত্বে আছে গেতাফে।

গতকাল অনুষ্ঠিত ম্যাচের অস্টম মিনিটেই গোল করে বার্সাকে এগিয়ে দেন মেসি। সার্জিও বাসকুয়েটস এর পাসের বল শটে দিয়ে উপরের কোনা দিয়ে জালে জড়ান আর্জেন্টাইন সুপার স্টার। তবে ১২ মিনিটে ক্লেমেন্ট লেংলেটের আত্মঘাতি গোলে সমতায় ফিরে আসে গেতাফে। আরেকটি আত্মঘাতি গোলে ফের এগিয়ে যায় বার্সা। ২৮ মিনিটে এবারের ভুলটি করেছেন সফরকারী দলের সোফিয়ান চাকলা। ম্যাচের ৩৩ মিনিটে ফের গোল করে বার্সাকে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে দেন মেসি।

বিরতি থেকে ফিরে আবারো প্রতিদ্বন্দ্বিতায় নামে গেতাফে। সফল হয় ৬৯ মিনিটে। পেনাল্টি থেকে এনেস উনাল গোল করলে ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হয় সফরকারী দলটি। ৮৭ মিনিটে মেসির কর্নার থেকে বল পেয়ে আরাউজো গোল করলে নিরাপদ দূরত্বে পৌছে যায় বার্সা। ইনজুরি টাইমে গ্রিজম্যানের গোলে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে বার্সেলোনা।

এর আগে অনুষ্ঠিত লিগ ম্যাচে এ্যাঞ্জেল কোরেয়া ও ইয়ানিক ক্যারাসেস্কার গোলে তালিকার শীর্ষস্থান ফিরে পায় অ্যাটলেটিকো। বৃহস্পতিবার অনুষ্ঠিত লা লিগার অন্য ম্যাচে গ্রানাডা ৪-১ গোলে এইবারকে এবং রিয়াল সোসিয়েদাদ ২-১ গোলে সেল্টা ভিগোকে পরাজিত করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com