সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

কলকাতার দুই খেলোয়াড় করোনায় আক্রান্ত, বেঙ্গালুরু-কলকাতা ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩ মে, ২০২১
  • ১৮২ বার পড়া হয়েছে
কলকাতার দুই খেলোয়াড় করোনায় আক্রান্ত, বেঙ্গালুরু-কলকাতা ম্যাচ স্থগিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের ৩০তম ম্যাচে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে কলকাতার দুই খেলোয়াড় করোনা পজিটিভ হওয়ায় ম্যাচটি স্থগিত করা হয়েছে। আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

বিবৃতি আরো বলা হয়েছে, কলকাতার স্পিনার বরুণ চক্রবর্তী ও পেসার সন্দ্বীপ ওয়ারিওর করোনা পজিটিভ হয়েছেন। তবে দলের বাকি সদস্যগণের ফলাফল নেগেটিভ এসেছে। বরুণ ও ওয়ারিওরকে এরই মধ্যে আইসোলেশনে রাখা হয়েছে।

ওয়ারিওর এখনো কলকাতার একাদশে সুযোগ না পেলেও বরুণ খেলেছেন প্রায় সবকটি ম্যাচই। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় কলকাতা-বেঙ্গালুরু ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিছু জানায়নি আইপিএলে কর্তৃপক্ষ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com