শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে ‘যন্ত্রণাদায়ক জবাব’ দেওয়ার হুমকি ইরানের জামায়াত ‘এখনো কোনো মেয়র প্রার্থী ঠিক করেনি’ হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু বন্ধ কলকারখানা শিগগিরই চালু হবে: প্রধানমন্ত্রী তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস পালিত হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার

ওয়েস্ট ইন্ডিজের কোচ নিষেধাজ্ঞার কবলে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ৫৫৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হচ্ছে আগামী ২১ নভেম্বর থেকে। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর এবার বড় ধাক্কা লাগল ক্যারিবিয়ানশিবিরে। দলের হেড স্টুয়ার্ট ল’কে প্রথম দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
শুধু নিষিদ্ধই নন, ম্যাচ-ফি’র শতকরা ১০০ শতাংশ জরিমানাও দিতে হবে এই অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারকে। সেই সাতে তিনটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে স্টুয়ার্টকে।
আইসিসি’র ‘কোড অফ কনডাক্ট’ অনুযায়ী লেভেল টু স্তরের অপরাধ করেছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ। হায়দরাবাদ টেস্টে কায়রন পাওয়েলের আউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ৪৯ বছর বয়সী এই কোচ। টিভি আম্পায়ারদের বিরুদ্ধে অসংলগ্ন মন্তব্য করে বসেন স্টুয়ার্ট। এমনকি চতুর্থ আম্পায়ারের সঙ্গেও এই নিয়ে কথা বলেন তিনি। খেলোয়াড়দের উপস্থিতিতে আপত্তিকর মন্তব্যও করেন। আর এতে ২.৭ ধারা লঙ্ঘন করেন স্টুয়ার্ট।
পাওয়েল ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজার বলে আর অশ্বিনের হাতে স্লিপে ক্যাচ আউট হয়ে যান। এই আউট নিয়ে ক্যারিবিয়ান শিবিরেও ক্ষোভ দেখা যায়। অন-ফিল্ড আম্পায়ার পাওয়েলকে আউট ঘোষণা করে দেন।
আইসিসির জানায়, এর আগে ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে ডোমিনিকায় টেস্ট চলাকালে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছিল তাঁকে। কাটা গিয়েছিল ম্যাচ ফির ২৫।
এটাই স্টুয়ার্ট ল’র বিদায়ী সিরিজ। গেল মাসেই ঘোষণা করে দিয়েছেন যে, ভারত সফর শেষ হলেই ওয়েস্ট ইন্ডিজের কোচের পদ থেকে অব্যহতি নেবেন। চার বছরের জন্য ইংলিশ কাউন্টি দল মিডলসেক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন স্টুয়ার্ট।
ক্যারিবিয়ানদের সঙ্গে দু’বছরে কোচিং ক্যারিয়ার শেষ হচ্ছে তার। কিন্তু বিদায় বেলায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার শাস্তির মুখে পড়লেন স্টুয়ার্ট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com