সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

রামোসকে বাদ দিয়ে স্পেনের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৪ মে, ২০২১
  • ১৩০ বার পড়া হয়েছে
রামোসকে বাদ দিয়ে স্পেনের দল ঘোষণা

আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ইউরোপের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউরো চ্যাম্পিয়নশিপ। এদিকে সার্জিও রামোসকে বাদ দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের দল ঘোষণা করেছে স্পেন। মূলত অফ ফর্মের কারণে দলে জায়গা হারিয়েছেন তিনি। শুধু রামোসই নয়, এ বছর অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার জন্য কোচ লুইস এনরিকের দলে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ের।

সোমবার (২৪ মে) ইউরোর জন্য যে দল দিয়েছেন এনরিকে, সেখানে নেই ২০০৮ ও ২০১২ সালে টানা দুটি ইউরো জয়ী সেন্টার ব্যাক রামোস। চোটের কারণে এই মৌসুমে খুব বেশি মাঠে নামার সুযোগ পাননি তিনি। এই বছর রিয়াল মাদ্রিদের হয়ে মোট পাঁচটি ম্যাচ খেলেছেন রামোস। ভিয়ারিয়ালের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে খেলতে নামলেও সেটি জাতীয় দলে সুযোগের জন্য যথেষ্ঠ ছিল না।

রামোসের পাশাপাশি কপাল পুড়েছে তার ক্লাব সতীর্থ ড্যানি কারভাহাল, লুকাস ভাসকেজ, ইসকো, নাচো, আলভারো ওদ্রিওজোলা ও মার্কো অ্যাসেনসিওদের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com