সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বিশ্বের সর্বোচ্চ বেতনধারী অধিনায়ক রুট

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৬ মে, ২০২১
  • ১৫৭ বার পড়া হয়েছে
বিশ্বের সর্বোচ্চ বেতনধারী অধিনায়ক রুট

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে ছাপিয়ে বেশি বেতন পাওয়ার তালিকায় সবার শীর্ষে অবস্থান করছেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক জো রুট ও ইংলিশ পেসার জোফরা আর্চার। ২০২০–২১ মৌসুমের জন্য বিশ্বের সবচেয়ে বেশি বেতনের ক্রিকেটার তারা।

ফোর্বসের বিশ্লেষণ বলছে, বিশ্বের ১০০ জন ধনী ক্রীড়াবিদের তালিকায় বিরাট কোহলির অবস্থান ৬৬ নম্বরে। তার বার্ষিক উপার্জন প্রায় ১৯৬ কোটি রুপি।

বিসিসিআই’র গ্রেড ‘এ প্লাস’ চুক্তির তালিকায় আছেন বিরাট কোহলি। সে অনুযায়ী তিনি বেতন পান ৭ কোটি রুপি। এর বাইরে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে ১৭ কোটি টাকার চুক্তি রয়েছে কোহলির। তবুও অধিনায়ক হিসেবে বিরাট কোহলির বেতন সর্বোচ্চ নয়।

ভারতের গ্রেড ‘এ প্লাস’ ক্রিকেটারদের চেয়ে ইংল্যান্ডের টেস্ট দলের সদস্যরা অনেক বেশি পারিশ্রমিক পান। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে টেস্ট ক্রিকেটারদের যে চুক্তি, তার অঙ্ক ভারতীয়দের চেয়ে অনেক বেশি।

বছরে বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৪১ লাখ টাকা বেতন পান টেস্ট বলের ইংলিশ ক্রিকেটাররা। যার মধ্যে সর্বোচ্চটাই পান ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক জো রুট। অধিনায়ক হিসেবে তাই তিনিই বিশ্বের সর্বোচ্চ বেতনধারী অধিনায়ক। জো রুটের পরই অবস্থান বিরাট কোহলির। তবে সব মিলিয়ে ইংলিশ অলরাউন্ডার জোফরা আর্চারও পান কোহলির চেয়ে বেশি বেতন।

এদিকে রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহও গ্রেড ‘এ প্লাস’ ক্রিকেটার হওয়ায় ৭ কোটি রূপি করে বেতন পান। ২০১৮ সালে ভারতের ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে ‘এ প্লাস’ গ্রেড চালু করা হয়েছে। ২০২০–২১ মৌসুমের জন্য এই গ্রেডে থাকা ক্রিকেটারদের বেতন ৭ কোটি রুপি করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com