শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

দেলদুয়ার উপজেলায় ব্যাডমিন্টনে সেরা পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯
  • ৫৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় শেষ হলো ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতার সেরা স্কুল হয়েছে পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়।
বালক একক বিভাগে পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নাজমুল সাবিক চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয় সৈয়দ আব্দুল জব্বার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শামীম মিয়া। এছাড়া বালিকা এককে চ্যাম্পিয়ন হয় নলশোঁধা বালিকা উচ্চ বিদ্যালয়ের আনিকা আক্তার এবং রানার্স আপ হয় মেজর জেনারেল রাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ের রুনা আক্তার। মিক্সডাবল ইভেন্টে সেরা হয়েছে পাথারাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাকিব এবং সামিরা জুটি। সকালে নলশোঁধা যুবক সংঘের মাঠে দেলদুয়ার উপজেলার ৮ টি স্কুলের ১৬ জন প্রতিযোগী অংশ নেয় এই প্রতিযোগিতায়। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন দেলদুয়ার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুফল চন্দ্র গোলদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নলশোঁধা যুবক সংঘের সভাপতি শরিফুল ইসলাম। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল আমিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com