সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

যে অপমান এখনও ভুলতে পারেননি রবীন্দ্র জাদেজা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১ মে, ২০২১
  • ১৩২ বার পড়া হয়েছে
যে অপমান এখনও ভুলতে পারেননি রবীন্দ্র জাদেজা

ক্যারিয়ারের মধ্যগগনে এসে ভারতীয় দলের অন্যতম স্পিন নির্ভরতা হয়ে উঠেছেন রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতেও তার ওপর আস্থা রাখে ভারতীয় দল। এই দীর্ঘ পথচলায় জাদেজাকে একাধিকবার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। তবে একটা অপমান এখনও ভুলতে পারেননি রবীন্দ্র জাদেজা। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৯ বিশ্বকাপের সেমি ফাইনালে কেন তিনি ব্যাট উঁচিয়ে সঞ্জয় মাঞ্জরেকারকে খুঁজছিলেন- এতদিন পর সেই গল্প শুনিয়েছেন এই অল-রাউন্ডার।

গত বিশ্বকাপের সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ভারত। তবে ওই ম্যাচে বিস্ফোরক মেজাজে ফিফটি করার পর তলোয়ার চালানোর মতোই ব্যাট ঘুরিয়ে উল্লাস করেছিলেন জাদেজা। তার সেই উল্লাস নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে যায়। আসলে ২০১৯ সালের বিশ্বকাপ চলার সময় জাদেজাকে উদ্দেশ্য করে টুইটারে ‘ক্ষুদ্র ও টুকরো’ লিখে খোঁচা মেরেছিলেন সঞ্জয়। তখন জাদেজাও তাকে জবাব দিয়েছিলেন। তবে টুইটারে জবাব দিয়েও জাদেজার মন ভরেনি, তাই মাঠে উদযাপন করে ঝাল মেটান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাদেজাকে সেই উদযাপনের প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। জবাবে এই অল-রাউন্ডার মজা করে বলেন, ‘ওই সময় মাথাটা খুব গরম হয়ে গিয়েছিল। আমি কমেন্ট্রি বক্সের দিকে ব্যাট উঁচিয়ে একজনকে খুঁজতে শুরু করি। জানতাম লোকটা কমেন্ট্রি বক্সের কোথাও না কোথাও তো থাকবেই। যারা পুরো বিষয়টা জানতেন, তারাই বুঝতে পেরেছিলেন কাকে উদ্দেশ্য করে (সঞ্জয় মঞ্জরেকর) আমি ওই রকম উদযাপন করছি।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com